stvadmin
২২ অগাস্ট ২০২৬, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে পৃথক মামলায় সাজাপ্রাপ্তসহ ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক,

সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। পরে তাদের আইনগত প্রক্রিয়া শেষে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে জিআর নং-২৪/১৮ মামলার আসামি মোঃ স্বরণকে গ্রেফতার করে। তিনি মোজাহার রহমানের ছেলে এবং রায়গঞ্জ থানার তেবাড়িয়া এলাকার বাসিন্দা। এছাড়া তার বিরুদ্ধে সিআর-২৮৩/২৩ মামলায় সাজা এবং সিআর-২৮৮/২৩ মামলায় ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, উল্লাপাড়া থানার ঝিকিরা এলাকার মৃত ইসাহাকের ছেলে মোঃ হাফিজুর রহমানকে সিআর নং-১০৯০/২৬ (বিদ্যুৎ আইন) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়।
এছাড়া রায়গঞ্জ থানার কোটারগাতী এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ শফিকুল ইসলামকেও সংশ্লিষ্ট মামলার ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।
রায়গঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধে আদালতের পরোয়ানা থাকায় তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আদালতের পরোয়ানা বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে পরকীয়ার অভিযোগে দপ্তরিকে গণধোলাই, সালিশে ৫ লাখ টাকা জরিমানা

রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে ইয়াকুব সভাপতি, শামীম সাধারণ সম্পাদক

রায়গঞ্জে পৃথক মামলায় সাজাপ্রাপ্তসহ ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় প্রাণ গেল গাড়ীচালকের

রায়গঞ্জে ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

আটপাড়ায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন

উল্লাপাড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পায়ে ফুটবল, চোখে জাতীয় দলের স্বপ্ন—রায়গঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েদের লড়াই

সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’

এমপির গাড়ীতে হামলায় রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১০

রায়গঞ্জে এমপির গাড়িতে হামলা, ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার গোলাম মুক্তাদীর

১১

রায়গঞ্জে এমপির গাড়িবহরে হামলার মামলায় ক্যাফে ফাস্ট ফুডের মালিক গ্রেপ্তার

১২

রায়গঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ

১৩

সুবর্ণগাঁতী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা

১৪

এমপি আয়নুল হকের গাড়িতে হামলার প্রতিবাদে রায়গঞ্জে বিএনপির বিক্ষোভ

১৫

এমপি আইনুল হকের গাড়ীতে হামলা, অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

১৬

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

১৭

রায়গঞ্জের হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ চারজনের যাবজ্জীবন

১৮

রায়গঞ্জে ইয়াবাসহ দুই যুবককে ধরে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি

১৯

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

২০