techtaranga
২২ জানুয়ারী ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের সংশোধন অধ্যাদেশ জারি

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫ সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার।

এর ফলে এ প্রতিষ্ঠানের কোনো কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে, জনস্বার্থে যে কোনো সময় তাকে কোনো কারণ দর্শানো ছাড়াই অবসরে পাঠানোর ক্ষমতা দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে।আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ গত মঙ্গলবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য জানান।সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৯ জানুয়ারি ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন।

সংশোধিত অধ্যাদেশে ‘৫৩ক’ নামে নতুন একটি ধারা যুক্ত করা হয়েছে। এই বিধান অনুযায়ী, কর্তৃপক্ষের সাধারণ কর্মচারীরা ৫৯ বছর এবং মুক্তিযোদ্ধা কর্মচারীরা ৬০ বছর পূর্ণ হলে নিয়মিত অবসরে যাবেন। তবে কোনো কর্মচারী চাইলে ২৫ বছর চাকরি পূর্ণ হওয়ার পর ৩০ দিনের লিখিত নোটিশ দিয়ে স্বেচ্ছায় অবসর নিতে পারবেন। এক্ষেত্রে স্বেচ্ছায় অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত ও অপরিবর্তনীয় বলে গণ্য হবে।

অধ্যাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, কোনো কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে কর্তৃপক্ষ জনস্বার্থে প্রয়োজন মনে করলে সরকারের পূর্বানুমোদন নিয়ে কোনো কারণ না দর্শিয়েই ওই কর্মচারীকে অবসরে পাঠাতে পারবে।

পারস্পরিক বদলির সুযোগ অধ্যাদেশের ‘৫৩খ’ ধারা অনুযায়ী, সরকার এখন থেকে জনস্বার্থে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের কর্মচারীদের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষ যেমন— রাজউক (ঢাকা), সিডিএ (চট্টগ্রাম) ইত্যাদির কর্মচারীদের মধ্যে পারস্পরিক বদলি ও পদায়ন করতে পারবে।নতুন এই অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, বিতরণ এতিমখানা-মাদ্রাসায়

১

সলঙ্গায় ধুবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজীর শোডাউন

২

জিরানী বাজারে বিকেএসপির সামনে আবাসিক হোটেল স্টার লুক ঘিরে আলোচনা, তদন্তের দাবি

৩

আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র উদ্ধার

৪

উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না

৫

বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার

৬

নতুন উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু

৭

হাফেজ মাওঃ বাইজিদ বোস্তামী: ইসলামী অঙ্গনে জনপ্রিয় এক সুমিষ্টভাষী বক্তা ও গজলশিল্পী

৮

এক বছরের মধ্যে সলঙ্গাকে উপজেলা করার আশ্বাস এমপি ভিপি আয়নুল হকের

৯

সিরাজগঞ্জে যুব দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা

১০

রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

১১

উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে, রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন আমিনুল ইসলাম।

১২

সিরাজগঞ্জে এসবি রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থী ১ জন ফেলও ১ জন।

১৩

এইচএসসি পরীক্ষার ফলাফলে রায়গঞ্জে শীর্ষে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ

১৪

রায়গঞ্জে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে অদম্য মেধাবীর এইচএসসিতে সাফল্য, এবার স্বপ্ন বিশ্ববিদ্যালয়

১৫

চান্দাইকোনা পাবনা বাজারে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

১৬

রায়গঞ্জে সাংবাদিক আশরাফ আলী আর নেই

১৭

রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৮

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের ও সাংগঠনিক ফরিদ নির্বাচিত

১৯

ছিনতাইয়ের নাটক সাজিয়ে হত্যা, দুই বছর পর বেরিয়ে এলো ভাইয়ের পরিকল্পনা

২০