stvadmin
২৭ অগাস্ট ২০২৬, ৭:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়া ও সাভারে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ ডেস্ক

ঢাকার আশুলিয়া ও সাভারে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।

বুধবার (২৬ আগস্ট) রাতে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. রাশেদ মিয়াসহ একটি দল রাত ১০টা ১০ মিনিটে আশুলিয়া থানার টংগাবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় মোমিনুর (৩৪) ও মো. আশিকুর রহমান আশিক (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ট্যাবলেটের ওজন ২৭ গ্রাম এবং আনুমানিক মূল্য ১০ হাজার ৮০০ টাকা।

অন্যদিকে, একই রাতে রাত ১০টা ৩০ মিনিটে সাভার মডেল থানার বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে মোসাঃ শ্রাবনী আক্তার আলিফা (২২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের আরেকটি দল। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার শ্রাবনী আক্তার আলিফার বিরুদ্ধে ইতোমধ্যে একটি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%86%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেজাল সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় আটক ০১, থানায় মামলা

বিএসটিআই’র অনুমোদন ছাড়াই মোজেরোলা চিজ উৎপাদন: ৫০ হাজার টাকা জরিমানা

ঘুড়কা স্কুলের সামনে ইভটিজিং, অতিরিক্ত পুলিশ সুপারের অভিযানে আটক ৩

রায়গঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি টিটন গ্রেপ্তার

নওগাঁয় মানবসেবা স্বেচ্ছাসেবী সংগঠনের  মাদক বিরোধী সভা ও র‍্যালী

এনামুল কাদিরের নেতৃত্বে নান্দাইলে ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

আত্রাইয়ে খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ হয়েছে

বিরলে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আশুলিয়া ও সাভারে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

মেধাবী ছাত্র ‘সাদ’ আর নেই :এলাকায় শোকের ছায়া

১১

রায়গঞ্জে ছুরিকাঘাতে শিক্ষার্থী হত্যা, গাজীপুর থেকে টিটোন গ্রেপ্তার

১২

রায়গঞ্জে এইচএসসি পরীক্ষার্থী হত্যা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

১৩

সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

১৪

আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হত্যা: মূল রহস্য উদঘাটন, প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার

১৫

রায়গঞ্জে দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

১৬

হাটিকুমরুলে নিউ আবাসিক হোটেলে অবাধে চলছে পতিতাবৃত্তি

১৭

তাড়াশে সেচমোটরের বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু, এলাকায় শোক

১৮

রায়গঞ্জে ফুলজোড় নদীতে নিষিদ্ধ জালের ফাঁদ, উদ্ধার করে পুড়িয়ে দিল মৎস্য বিভাগ

১৯

বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদে রায়গঞ্জ জামায়াতের নিন্দা

২০