stvadmin
১ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে যুব দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১নভেম্বর)সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় হতে র‍্যালি প্রদর্শন শেষে অফিসার্স ক্লাবে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোঃ আনোয়ার হোসেন, জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহী প্রমুখ।

ভিডিও চিত্র প্রদর্শন, যুব ঋণের চেক বিতরণ এবং বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বক্তব্যে রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক (অঃদাঃ) মোঃ আব্দুল মান্নান। স্বাগত বক্তব্যে রাখেন, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সিরাজগঞ্জের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মোতাহার রহমান।

যুব ঝণের চেক বিতরণ ও গাছের চারা বিতরণ কার্যক্রম সহযোগিতা করেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মীর মোহাম্মদ সফি। সংগঠনের পক্ষে থেকে বক্তব্য রাখেন,  ইয়ুথ রিজিওনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সিরাজগঞ্জের সভাপতি মোছাঃ রেহানা। প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন,  যুউঅ, সিরাজগঞ্জের প্রশিক্ষণার্থী (কম্পিউটার ট্রেড) মারুফা আক্তার, আত্মকর্মী মোঃ ইব্রাহিম শেখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোখে ছানি, ভাঙা মেরুদণ্ড—রায়গঞ্জের অসহায় জহুরুয়া পেলেন হুইলচেয়ার

১

রায়গঞ্জে সিএনজি মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

২

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিএনপি নেতা রাহিদ মান্নান লেনিনের সৌজন্য সাক্ষাৎ

৩

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

৪

আমি আপনাদের সন্তান, পাশে থাকতে চাই’—সোনাখাড়ায় চেয়ারম্যান প্রার্থী রনি তালুকদারের উঠান বৈঠক

৫

রায়গঞ্জে সকালে শিক্ষক, বিকেলে ফুল বিক্রেতা—আড়াই হাজার টাকায় স্বপ্ন বুনছেন তরুণ আয়ান মানিক

৬

দুই বছর মাদ্রাসায় অনুপস্থিত শিক্ষিকা, তবুও নিয়মিত বেতন উত্তোলনের অভিযোগ!

৭

চাপাই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার শিকদার, উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার।

৮

বগুড়া শেরপুরে ব্রিটিশ আমলের রাস্তা এলাকাবাসী অর্থয়ানে সংস্কার

৯

শেরপুরে জমি দখল করে ধান কাটায় আব্দুস সালামের বিরুদ্ধে থানায় অভিযোগ

১০

ঘাটাইলে রাস্তার মাঝখানে পাকা ঘর নির্মাণ, দুর্ভোগে একালাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা, দ্রুত রাস্তা উন্মুক্ত করার দাবি

১১

২৬ সংগঠন ও দুই মানবিক ব্যক্তির ভোটে রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

১২

রায়গঞ্জ-সলঙ্গায় অপরাধ দমনে সাফল্য, এসপি অ্যাওয়ার্ড পেলেন সাইফুল ইসলাম খান

১৩

জানুয়ারির মাঝামাঝি খুলতে পারে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ

১৪

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের অবৈধ মজুদ, দুই ব্যবসায়ীকে জরিমানা

১৫

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

১৬

রায়গঞ্জে পল্লী বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৭০ বছর বয়সী শ্রমিক।

১৭

রায়গঞ্জে জোড়া খুন মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার

১৮

নাগরপুরে জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৯

ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

২০