stvadmin
২৯ অগাস্ট ২০২৬, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামগড়ায় চিটিংবাজির অভিযোগকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত যুবক

কামরুল হাসান শরিফ আশুলিয়া প্রতিনিধি:

ঢাকার আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় চিটিংবাজির অভিযোগকে কেন্দ্র করে এক গার্মেন্টস শ্রমিক ছুরিকাঘাতে আহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রূপায়ন মাঠসংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মিরপুর থেকে এক তরুণীকে ওই ভাড়া বাসায় নিয়ে আসেন এক যুবক। পরে আহত গার্মেন্টস শ্রমিক সেখানে গেলে ওই যুবকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবক ছুরি দিয়ে তাকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর অভিযুক্ত যুবক দ্রুত বাসা থেকে বের হয়ে পালিয়ে যান। এ সময় একই কক্ষে থাকা একজন রুমমেট সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

পরে পুলিশ ওই রুমমেটকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, এর আগেও সংশ্লিষ্ট ব্যক্তিদের ওই বাসায় আরও তিনবার নিয়ে আসা হয়েছিল। তবে ওই সময় কারা এসেছিলেন এবং কী কারণে এসেছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ছুরিকাঘাতে আহত গার্মেন্টস শ্রমিককে প্রথমে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে বলে পরিবারের সদস্যরা জানান।

ঘটনার খবর পেয়ে আশুলিয়া থানার এসআই মো. রাশেদুল ইসলাম ঘটনাস্থলে যান। পরে ওই বাসায় থাকা তরুণী ও বাসার ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয় বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ছুরিকাঘাতের ঘটনায় জড়িত যুবককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, রূপায়ন মাঠসংলগ্ন ওই ভাড়া বাসায় বিভিন্ন সময় অপরিচিত নারী-পুরুষের যাতায়াত দেখা যায়। বাসাটিকে ঘিরে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে বলেও তারা দাবি করেন।

তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ওই বাসায় কী ধরনের কর্মকাণ্ড চলছিল এবং এর সঙ্গে ছুরিকাঘাতের ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার পর বাসার ম্যানেজার মুঠোফোনে বাড়িওয়ালা আলমগীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন বলে জানা গেছে। প্রতিবেদকের পক্ষ থেকেও একাধিকবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘটনার প্রকৃত কারণ ছুরিকাঘাতকারী যুবকের পরিচয় এবং ওই বাসায় আগেও তিনবার যাওয়ার তথ্যের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূঞাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

১

ভূঞাপুরে তিন ইউনিয়নের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

২

রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আবুল কালাম বিশ্বাসের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৪

রায়গঞ্জে নতুন ‘ভূঞাগাঁতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাবে গণশুনানি অনুষ্ঠিত

৫

ভূঞাপুরের ফলদার কুমারপাড়ায় মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা পরিদর্শনে ইউএনও মাহবুব হাসান

৬

উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে, রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন রনি তালুকদার।

৭

রায়গঞ্জে নবযোগদানকৃত ৭৬ প্রাথমিক শিক্ষকের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

৮

রায়গঞ্জে বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেপ্তার

৯

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন

১০

ভূঞাপুরে মসজিদে মুসুল্লির মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগ, আটক ১

১১

রায়গঞ্জে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

১২

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে নির্বাচিত আ.ফ.ম. ইফতি বিন ইফতেখার

১৩

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অজ্ঞাত মোটরসাইকেল আরোহী

১৪

সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলনমেলা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

পাঙ্গাসী ইউনিয়নে জনগণের সেবক হতে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সালাউদ্দিন হাসিনুর

১৬

রায়গঞ্জের নিমগাছী গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা, থানায় ৩ অডিট সদস্য

১৭

ভূঞাপুর পৌরসভায় ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ: স্বাক্ষর জাল করে ভোটার স্থানান্তর, তদন্তে প্রশাসন

১৮

দুর্গাপূজায় নিরাপত্তার চাদরে রায়গঞ্জ, প্রস্তুতি সভায় প্রশাসনের নানা সিদ্ধান্ত

১৯

ভূঞাপুরে সামিয়ানা ছাড়া বালুবাহী ট্রাক চলাচল দুই ব্যক্তিকে জরিমানা

২০