techtaranga
২২ জানুয়ারী ২০২৬, ৭:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছয় বাংলাদেশিসহ ৯ বিদেশির প্রবেশ বাতিল করল মালয়েশিয়া

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (এজেন্সি কাউন্ট্রোল দান পার্লিনডুংগান সেম্পাদান মালয়েশিয়া—একেপিএস) শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কেদাহ রাজ্যের বুকিত কায়ু হিতামে অবস্থিত ইমিগ্রেশন, কাস্টমস, কোয়ারেন্টিন ও সিকিউরিটি কমপ্লেক্স (আইসিকিউএস) দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টা করা ৯ জন বিদেশি নাগরিককে প্রত্যাখ্যান করা হয়েছে।

বৃহস্পতিবার একেপিএস বুকিত কায়ু হিতামের কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোহদ নাসারুদ্দিন এম নাসির এক বিবৃতিতে জানান, প্রত্যাখ্যাতদের মধ্যে ছয়জন বাংলাদেশি নাগরিক রয়েছেন; যাদের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী। স্থলপথে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না থাকায় তাদের প্রবেশ বাতিল করা হয়।

এছাড়া একজন তাইওয়ানের নাগরিক ও একজন ভারতীয় নাগরিককে প্রকৃত পর্যটক নন বলে সন্দেহ করা হয়। তারা কেবল সামাজিক ভ্রমণ পাশ (সোশ্যাল ভিজিট পাশ) ব্যবহার করে অনুমোদিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থানের চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে হংকংয়ের এক নারী নাগরিকের নাম সংশ্লিষ্ট বিভাগের সন্দেহভাজন তালিকায় থাকায় তাকেও মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি।

নাসারুদ্দিন বলেন, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী এসব বিদেশি নাগরিকের প্রবেশ প্রত্যাখ্যান করা হয়েছে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট সবাইকে থাইল্যান্ড হয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং এ অভিযানে কোনো ধরনের জব্দকৃত মালামাল পাওয়া যায়নি।

বিবৃতিতে তিনি বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার রাখতে এবং কোনো পক্ষ যেন প্রবেশ পথের অপব্যবহার করতে না পারে, সেই বিষয়ে একেপিএস সর্বদা কঠোর অবস্থানে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অজ্ঞাত মোটরসাইকেল আরোহী

১

সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলনমেলা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

পাঙ্গাসী ইউনিয়নে জনগণের সেবক হতে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সালাউদ্দিন হাসিনুর

৩

রায়গঞ্জের নিমগাছী গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা, থানায় ৩ অডিট সদস্য

৪

ভূঞাপুর পৌরসভায় ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ: স্বাক্ষর জাল করে ভোটার স্থানান্তর, তদন্তে প্রশাসন

৫

দুর্গাপূজায় নিরাপত্তার চাদরে রায়গঞ্জ, প্রস্তুতি সভায় প্রশাসনের নানা সিদ্ধান্ত

৬

ভূঞাপুরে সামিয়ানা ছাড়া বালুবাহী ট্রাক চলাচল দুই ব্যক্তিকে জরিমানা

৭

রায়গঞ্জে পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার

৮

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা

৯

তাড়াশে কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের সঙ্গে এমপি ভিপি আয়নুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০

রায়গঞ্জে ২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

১১

রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১২

রায়গঞ্জে চান্দাইকোনা অটোরিকশা-অটোভ্যান মালিক সমিতির উদ্বোধন

১৩

জনসেবার প্রত্যয়ে মানুষের পাশে মেম্বার পদপ্রার্থী মোঃ সোহেল রানা—ভাঙা রাস্তা সংস্কারে নিজেই হাতে তুলে নিলেন কোদাল

১৪

জমকালো আয়োজনে ‘সেতু বিউটি পার্লার’-এর শুভ উদ্বোধন

১৫

রায়গঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬

রায়গঞ্জের পারকোদলা এতিমখানায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৭

সলঙ্গায় সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১৮

মোহনপুরে রেশম চাষী সমাবেশ অনুষ্ঠিত: ঐতিহ্যবাহী রেশম শিল্প রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

১৯

প্রতিহিংসার রাজনীতি নয়, জনগণের সেবায় ব্রহ্মগাছায় চেয়ারম্যান পদে লড়তে চান আব্দুর রাজ্জাক

২০