
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার নিয়মিত প্রতারণা মামলার ৩ আসামিকে ঢাকার শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মোঃ ইমন ইবনে কবির (২২), পিতা—মোঃ কবির হোসেন, সাং—৫৮ চান টেক্সটাইল, ফরিদাবাদ, কদমতলী, ঢাকা।
২. মোঃ আল আমিন সরকার (২৯), পিতা—মোহাম্মদ ফিরোজ মিয়া।
৩. মোঃ নাজিম উদ্দিন (২৫), পিতা—আব্দুল মোতালেব।
শেষের দুই আসামির ঠিকানা—বৌনকান্তি ইটভাটা, চরআলী হযরতপুর ইউনিয়ন, কেরানীগঞ্জ, ঢাকা।
পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ থানায় দায়ের করা নিয়মিত প্রতারণা মামলার আসামিদের গ্রেপ্তারে ঢাকার ডিএমপির শ্যামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তারকৃতদের সিরাজগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন