stvadmin
১৬ অগাস্ট ২০২৬, ১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে এমপির গাড়িবহরে হামলার মামলায় ক্যাফে ফাস্ট ফুডের মালিক গ্রেপ্তার

Oplus_16908288

সিরাজগঞ্জের রায়গঞ্জে সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হকের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি হলেন রায়গঞ্জ পৌরসভার রনথিতা এলাকার মৃত বাবলুর ছেলে ও ধানগড়া এলাকার ক্যাফে ফাস্ট ফুড রেস্টুরেন্টের মালিক মো. আলমগীর হোসেন (২৫)। তাকে ধানগড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান জানান, রায়গঞ্জ পৌরসভার আড়চালা এলাকায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপন নিয়ে মতবিনিময় সভা শেষে স্থানীয় সংসদ সদস্য মো. আয়নুল হকের গাড়িবহরে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ ওঠে।

এ ঘটনায় শনিবার রাতে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মো. খন্দকার শামীমুল হাসান শামীম বাদী হয়ে রায়গঞ্জ থানায় এজাহার দায়ের করেন। এজাহারে ১৫ জনের নাম উল্লেখ করে এবং ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ওসি আরও জানান, মামলার ১১ নম্বর এজাহারভুক্ত আসামি মো. আলমগীর হোসেনকে ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মধ্যরাতের অভিযান ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা

১

সলঙ্গায় মাদকের ভিডিও ধারণ: সাংবাদিকসহ পরিবারকে বেধড়ক পিটিয়ে টাকা-সোনা লুট

২

ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, সলঙ্গায় মাদ্রাসা পরিচালকের সংবাদ সম্মেলন

৩

গাজীপুরে বিয়ের নামে প্রতারণা: ভুয়া ভলিউম ও জাল কাবিনে প্রতারিত নারী, থানায় মামলা

৪

অনুমোদনহীন চিকিৎসাসেবা ও ওষুধ বিক্রি: ভূঞাপুরে দুই ব্যবসায়ীকে জরিমানা

৫

তাড়াশে জাতীয় ইমাম সমিতির ইমাম সম্মেলন অনুষ্ঠিত

৬

গরু চুরি রুখতে তাড়াশে ‘বাঁশকল’ পাহারা, গভীর রাতে পরিদর্শনে পুলিশ সুপার

৭

রায়গঞ্জে সাইবার আইনের মামলাসহ বিভিন্ন মামলার ৩ আসামি আদালতে প্রেরণ

৮

হুমকি-ধামকি দিয়ে লাভ নেই, তারেক রহমানের পতন ঘটানো যাবে না’: টুকু

৯

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের উদ্যোগে

১০

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’

১১

মোহনপুরে সম্পন্ন হলো ‘সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’র রাজশাহী জেলা পশ্চিমের ফাইনাল

১২

নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে তিননান্দিনা মাদ্রাসার বার্ষিকী (বদরী) সদস্য সম্মেলন

১৪

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন

১৫

মোহনপুরে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন খানের নেতৃত্বে ঐতিহাসিক বাইক শোডাউন

১৬

রায়গঞ্জে গরু চুরি ঠেকাতে ১২ বাঁশকল, রাতে পাহারায় পুলিশ-গ্রামবাসী

১৭

ভুঁইয়াগাতীতে সৌন্দর্যচর্চায় নতুন ঠিকানা ‘সুস্মিতা বিউটি পার্লার’

১৮

নতুন ভবন-ডরমিটরির উদ্যোগ, রায়গঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার

১৯

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

২০