stvadmin
২২ নভেম্বর ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চোখে ছানি, ভাঙা মেরুদণ্ড—রায়গঞ্জের অসহায় জহুরুয়া পেলেন হুইলচেয়ার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

চোখে ছানি, ভাঙা মেরুদণ্ড—জীবনের শেষ বয়সে এসে চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটছে ৭৭ বছর বয়সী জহুরুয়া বেওয়ার। এমন পরিস্থিতিতে তাঁর চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার উপহার দিয়েছেন আল-আরাফা গ্রুপের চেয়ারম্যান মুহা. নুরুল ইসলাম উজ্জল।

রোববার (২২ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাকাই এলাকায় বৃদ্ধা জহুরুয়া বেওয়ার হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি মো. একরামুল হক, গণমাধ্যমকর্মী ও খোলা বার্তা অনলাইনের সম্পাদক ও প্রকাশক মো. সাইদুল ইসলাম আবির, খোলা বার্তার স্টাফ রিপোর্টার রাজু আহমেদ, দৈনিক প্রতিদিনের দৃশ্যপটের মাল্টিমিডিয়া ইনচার্জ মো. হৃদয় আহম্মেদ লিমন এবং পরিবেশ ও জলবায়ু কর্মী ফয়সাল বিশ্বাস প্রমুখ।

জহুরুয়া বেওয়া রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাকাই এলাকার বাসিন্দা। স্বামী মারা যাওয়ার পর একাকী জীবন কাটছে তাঁর। চোখে ছানি পড়ায় দৃষ্টিশক্তি হারিয়েছেন। এর মধ্যে হঠাৎ পড়ে গিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ায় স্বাভাবিক চলাফেরার সক্ষমতাও হারিয়েছেন তিনি। প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তার অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁকে।

গত ৮ নভেম্বর তাঁর অসহায়ত্ব ও চিকিৎসার প্রয়োজনীয়তা নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি মুহা. নুরুল ইসলাম উজ্জলের নজরে আসে। পরে তিনি একটি হুইলচেয়ার পৌঁছে দেন মানবিক টিমের কাছে। রোববার সেটি বৃদ্ধার হাতে তুলে দেওয়া হয়।

হুইলচেয়ার পেয়ে চলাফেরায় কিছুটা স্বস্তি পাবেন জহুরুয়া বেওয়া। তবে এখনো তাঁর চোখের ছানি অপারেশন ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা জরুরি।

অসহায় এই বৃদ্ধার পাশে দাঁড়িয়ে হুইলচেয়ার উপহার দেওয়ায় মুহা. নুরুল ইসলাম উজ্জলের প্রতি কৃতজ্ঞতা জানান উপস্থিত ব্যক্তিরা। একই সঙ্গে জহুরুয়া বেওয়ার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, মানবিক মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানান তাঁরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোখে ছানি, ভাঙা মেরুদণ্ড—রায়গঞ্জের অসহায় জহুরুয়া পেলেন হুইলচেয়ার

১

রায়গঞ্জে সিএনজি মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

২

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিএনপি নেতা রাহিদ মান্নান লেনিনের সৌজন্য সাক্ষাৎ

৩

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

৪

আমি আপনাদের সন্তান, পাশে থাকতে চাই’—সোনাখাড়ায় চেয়ারম্যান প্রার্থী রনি তালুকদারের উঠান বৈঠক

৫

রায়গঞ্জে সকালে শিক্ষক, বিকেলে ফুল বিক্রেতা—আড়াই হাজার টাকায় স্বপ্ন বুনছেন তরুণ আয়ান মানিক

৬

দুই বছর মাদ্রাসায় অনুপস্থিত শিক্ষিকা, তবুও নিয়মিত বেতন উত্তোলনের অভিযোগ!

৭

চাপাই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার শিকদার, উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার।

৮

বগুড়া শেরপুরে ব্রিটিশ আমলের রাস্তা এলাকাবাসী অর্থয়ানে সংস্কার

৯

শেরপুরে জমি দখল করে ধান কাটায় আব্দুস সালামের বিরুদ্ধে থানায় অভিযোগ

১০

ঘাটাইলে রাস্তার মাঝখানে পাকা ঘর নির্মাণ, দুর্ভোগে একালাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা, দ্রুত রাস্তা উন্মুক্ত করার দাবি

১১

২৬ সংগঠন ও দুই মানবিক ব্যক্তির ভোটে রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

১২

রায়গঞ্জ-সলঙ্গায় অপরাধ দমনে সাফল্য, এসপি অ্যাওয়ার্ড পেলেন সাইফুল ইসলাম খান

১৩

জানুয়ারির মাঝামাঝি খুলতে পারে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ

১৪

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের অবৈধ মজুদ, দুই ব্যবসায়ীকে জরিমানা

১৫

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

১৬

রায়গঞ্জে পল্লী বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৭০ বছর বয়সী শ্রমিক।

১৭

রায়গঞ্জে জোড়া খুন মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার

১৮

নাগরপুরে জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৯

ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

২০