আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় সিরাজগঞ্জের রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খানকে সম্মানজনক ‘এসপি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে আয়োজিত এক বিশেষ কল্যাণ সভায় রাজশাহী রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু উপস্থিত ছিলেন।
রায়গঞ্জ ও সলঙ্গা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দীর্ঘদিনের অমীমাংসিত হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা এবং ইভ টিজিং ও কিশোর গ্যাং দমনে সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
ধারাবাহিক প্রশংসনীয় কার্যক্রম ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার অর্জন করেন।