stvadmin
৭ অক্টোবর ২০২৬, ৭:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাঙ্গাসী ইউনিয়নে জনগণের সেবক হতে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সালাউদ্দিন হাসিনুর

জনগণের সেবক হয়ে কাজ করার প্রত্যয়, সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এস এম সালাউদ্দিন হাসিনূর। জনগণের সেবক হয়ে কাজ করার পাশাপাশি এলাকার উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে এলাকায় তার পরিচিতি রয়েছে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঙ্গাসী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এস এম সালাউদ্দিন হাসিনূর জানান, তিনি এর আগেও পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। ২০১৬ সালে আনারস প্রতীক এবং ২০২১ সালে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারও জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে চান তিনি।

পরিচয় ও কর্মজীবন:

পাঙ্গাসী ইউনিয়নের রামেরশ্বরগাঁতী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মৃত আয়নাল সেখের ছেলে এস এম সালাউদ্দিন হাসিনূর। শিক্ষাজীবনে এইচএসসি পাস করার পর তিনি প্রবাসে পাড়ি জমান। দীর্ঘ ১৮ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন।

তার দাবি, দেশে ফিরে বেকারত্ব দূরীকরণে সহযোগিতার অংশ হিসেবে ৪২ জনকে প্রবাসে পাঠিয়েছেন। এতে তাদের পরিবারে স্বচ্ছলতা ফিরেছে এবং অভাব দূর হয়েছে।

সামাজিক কর্মকাণ্ড:

নিজস্ব অর্থায়নে এলাকায় ১০৭টি ফুটবল, ২১টি টিউবওয়েল ও ৮টি পাকা স্যানিটেশন ব্যবস্থা প্রদান করেছেন বলে জানান তিনি। এছাড়া মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দিরসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছেন।

নির্বাচনী প্রত্যয়:

সালাউদ্দিন হাসিনূর বলেন, “প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতির বাস্তবায়নের মাধ্যমে জনগণের পাশে থাকতে চাই। দীর্ঘদিন মানুষের পাশে থেকে কাজ করেছি। চেয়ারম্যান নির্বাচিত হলে পাঙ্গাসী ইউনিয়নের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে কাজ করব।”

স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান পদে সালাউদ্দিন হাসিনূরের নির্বাচন করার ঘোষণাকে ঘিরে এলাকায় আলোচনা শুরু হয়েছে। সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যে অনেকের কাছে পরিচিত মুখ বলেও জানান স্থানীয়রা।

শেষ পর্যন্ত নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন এবং প্রতিদ্বন্দ্বিতার চিত্র কেমন হবে—তা দেখতে অপেক্ষা করতে হবে নির্বাচনের পরবর্তী পরিস্থিতির জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঙ্গাসী ইউনিয়নে জনগণের সেবক হতে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সালাউদ্দিন হাসিনুর

১

রায়গঞ্জের নিমগাছী গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা, থানায় ৩ অডিট সদস্য

২

ভূঞাপুর পৌরসভায় ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ: স্বাক্ষর জাল করে ভোটার স্থানান্তর, তদন্তে প্রশাসন

৩

দুর্গাপূজায় নিরাপত্তার চাদরে রায়গঞ্জ, প্রস্তুতি সভায় প্রশাসনের নানা সিদ্ধান্ত

৪

ভূঞাপুরে সামিয়ানা ছাড়া বালুবাহী ট্রাক চলাচল দুই ব্যক্তিকে জরিমানা

৫

রায়গঞ্জে পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার

৬

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা

৭

তাড়াশে কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের সঙ্গে এমপি ভিপি আয়নুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৮

রায়গঞ্জে ২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

৯

রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

রায়গঞ্জে চান্দাইকোনা অটোরিকশা-অটোভ্যান মালিক সমিতির উদ্বোধন

১১

জনসেবার প্রত্যয়ে মানুষের পাশে মেম্বার পদপ্রার্থী মোঃ সোহেল রানা—ভাঙা রাস্তা সংস্কারে নিজেই হাতে তুলে নিলেন কোদাল

১২

জমকালো আয়োজনে ‘সেতু বিউটি পার্লার’-এর শুভ উদ্বোধন

১৩

রায়গঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪

রায়গঞ্জের পারকোদলা এতিমখানায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৫

সলঙ্গায় সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১৬

মোহনপুরে রেশম চাষী সমাবেশ অনুষ্ঠিত: ঐতিহ্যবাহী রেশম শিল্প রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

১৭

প্রতিহিংসার রাজনীতি নয়, জনগণের সেবায় ব্রহ্মগাছায় চেয়ারম্যান পদে লড়তে চান আব্দুর রাজ্জাক

১৮

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মধ্যরাতের অভিযান ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা

১৯

সলঙ্গায় মাদকের ভিডিও ধারণ: সাংবাদিকসহ পরিবারকে বেধড়ক পিটিয়ে টাকা-সোনা লুট

২০