stvadmin
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনাখাড়ায় জনদুর্ভোগ লাঘবে চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে সড়ক সংস্কার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ২ নম্বর সোনাখাড়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা একটি জনগুরুত্বপূর্ণ সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম বাবলু।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নিমগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাজারের গুরুত্বপূর্ণ স্কুল রোডে রাবিশ ফেলে সংস্কারকাজ শুরু করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ভাঙাচোরা ও খানাখন্দে ভরা থাকায় শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে পানি জমে পরিস্থিতি আরও খারাপ হয়।

সড়কটি নিমগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়, বাজার ও আশপাশের এলাকার মানুষের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়ায় এর বেহাল দশায় ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা ইউসুফ শেখ বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির অবস্থা খারাপ। রাবিশ ফেলে সংস্কার করায় এখন চলাচলে কিছুটা স্বস্তি আসবে। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও বাজারের ব্যবসায়ীদের জন্য এটি উপকারী হবে।

চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম বাবলু বলেন, “জনগণের দুর্ভোগ লাঘবের জন্য এ সড়কে এর আগেও কয়েকবার রাবিশ দেওয়া হয়েছে। এবারও নিজস্ব অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছি। জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি যাতে দ্রুত চলাচলের উপযোগী হয়, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, এলাকার মানুষের প্রয়োজন ও দুর্ভোগকে গুরুত্ব দিয়ে সামর্থ্য অনুযায়ী বিভিন্ন সমস্যা সমাধানে পাশে থাকার চেষ্টা করছেন তিনি।

স্থানীয়রা জানান, রাস্তাটির স্থায়ী সংস্কার হলে দীর্ঘদিনের দুর্ভোগ পুরোপুরি কমবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটির টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা, সরকারি চাকরি পেয়েই তালাক

রায়গঞ্জে মামলার তদন্তে আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

সিরাজগঞ্জে লংমার্চ শেষে দলীয় কার্যালয়ে জামায়াত নেতার মৃ’ত্যু

গাজীপুর সিটি কর্পোরেশনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

গাজীপুর সিটি কর্পোরেশনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আলোচনা ও পরিচিতি সভা

এই আন্দোলন দলের আন্দোলন নয়, ১৮ কোটি মানুষের অধিকারের আন্দোলন” সিরাজগঞ্জ পথ সভায়- ড. শফিকুর রহমান।

লং মার্চ বাস্তবায়নে সিরাজগঞ্জে তীব্র রোদ উপেক্ষা করে জনস্রোত, নিরাপত্তায় ৫০০ পুলিশ

লংমার্চ ঘিরে হাটিকুমরুলে পুলিশের তৎপরতা, মহাসড়কে বাড়তি নজরদারি

আজ Channel 6-এর প্রতিষ্ঠাতা সুরনজিত সরকার সূর্যের জন্মদিন

রাজশাহীতে ওসি আটক নিয়ে ছড়ানো খবরে সিরাজগঞ্জ পুলিশের প্রতিবাদ

১০

রাজশাহীতে ফ্ল্যাটে নারীসহ সিরাজগঞ্জের এক ওসি আটক, ধরিয়ে দিলেন স্ত্রী!

১১

বাড়ছে যানজট ও পরিবেশ দূষণ রায়গঞ্জে সড়ক দখল করে গড়ে উঠেছে দোকান ও যানবাহনের স্ট্যান্ড

১২

সোনাখাড়ায় জনদুর্ভোগ লাঘবে চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে সড়ক সংস্কার

১৩

শৈশবের সোনালি দিন পেরিয়ে নতুন স্বপ্নের পথে রাহাত

১৪

দক্ষিণ আফ্রিকায় সিপিএ মহাসচিবের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

১৫

ভূমি সেবায় দুর্নীতি বরদাশত করা হবে না: ভূমি প্রতিমন্ত্রী

১৬

কালিয়াকৈরে বৃষ্টির মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৭

সিরাজগঞ্জে দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

১৮

ইয়াবাসহ ভূঞাপুরের দুই যুবক গ্রেপ্তার জুলাই যোদ্ধা পরিচয়

১৯

ভূঞাপুরে মেঘনা লাইফের মৃত্যুদাবীর চেক বিতরণ পরিবার পেল ২লাখ ১৯ হাজার টাকা

২০