
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ কামারখন্দে ফিরোজ মাস্টারের ২৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। বুধবার( ১৬ সেপ্টেম্বর) সকালে রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে শরীর চর্চার শিক্ষক মুনছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। প্রয়াত কামারখন্দ উপজেলার প্রথম চেয়ারম্যান ও অত্র স্কুলের সভাপতি
সাবেক শিক্ষক দাতা সদস্য আ.ত.ম হামিদুল হক ফিরোজ মাস্টারের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো:ছারোয়ার হোসেন, পিটিএ কমিটির সভাপতি ও রায়দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম,অত্র ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আরিফুল ইসলাম রিপন,বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ জিন্নাহ,শিক্ষক প্রতিনিধি শামীম রেজা প্রমুখ।# অনুষ্ঠানে তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া ও আলোচনা সভায় অত্র স্কুলের শিক্ষকবৃন্দ ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন। বক্তারা তাঁর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন।
মন্তব্য করুন