techtaranga
২২ জানুয়ারী ২০২৬, ৭:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে জাকসুর উদ্বেগ ও নিন্দা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের ওপর আদালতের স্থগিতাদেশ এবং নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে জাকসুর সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, দীর্ঘদিন পর শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। ১৯৬ জন প্রার্থী ও হাজারো সাধারণ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার অপেক্ষায় ছিলেন। এমন পরিস্থিতিতে মাত্র তিনজন আবেদনকারীর রিটের প্রেক্ষিতে আদালতের চার সপ্তাহের স্থগিতাদেশ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণের শামিল।

বিবৃতিতে বলা হয়, ছাত্র সংসদ শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের সূতিকাগার এবং ন্যায্য দাবি আদায়ের অন্যতম প্রধান মাধ্যম। রাজনৈতিক প্রভাব ও আইনি জটিলতার মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া বন্ধ করা স্বৈরাচারী মানসিকতার প্রকাশ।

জাকসু আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অজুহাতে শিক্ষার্থীদের মৌলিক ভোটাধিকার কেড়ে নেওয়া অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকলে শিক্ষার্থীরাই যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে সক্ষম হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পুরনো ফ্যাসিবাদী কায়দায় শিক্ষার্থীদের অধিকার হরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা মব সৃষ্টি করে বা আইনি ফাঁকফোকর ব্যবহার করে নির্বাচন বন্ধের চেষ্টা করছে, তারা শিক্ষার্থীদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকেই ভয় পাচ্ছে।

জাকসু অবিলম্বে শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচনের ওপর থেকে সকল আইনি ও রাজনৈতিক প্রতিবন্ধকতা প্রত্যাহার করে দ্রুত ভোটগ্রহণের ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%95%e0%a6%b8%e0%a7%81-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%97%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে পুলিশের পৃথক অভিযানে আটক ৩

রায়গঞ্জে ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

জুলাই স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

গণঅভ্যুত্থানে শহীদ রিক্সা চালক নজরুলের নামে সড়ক উদ্বোধন

রায়গঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি আটক

নাসিরনগর হরিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নি কান্ড ঘটে।

Hello world!

রাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

মাঠের ভোটযুদ্ধ শুরু

১০

কোন কোন আসনে লড়বে জাতীয় পার্টি, তালিকা প্রকাশ

১১

জামায়াতে ইসলামীর জনসমাবেশ ও নির্বাচনি প্রচারণা শুরু

১২

সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান

১৩

নির্বাচনে ‘সহজ আসন’ কম, সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী ৩১ কেন্দ্রে

১৪

হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি প্রচার শুরু

১৫

পছন্দের প্রতীক পেয়ে যা বললেন তাসনিম জারা

১৬

জোটের ভোটের রাজনীতির হিসাব পাল্টে গেল!

১৭

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

১৮

গণভোট দেওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি

১৯

গ্রিনল্যান্ডের দাবিতে অনড় ট্রাম্প, ইউরোপীয়দের সেনা মোতায়েন

২০