techtaranga
২১ জানুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য নতুন নীতিমালা ঘোষণা, ১ জুন থেকে কার্যকর

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি কর্মীদের জন্য নতুন নীতিমালা ঘোষণা করেছে। নতুন নীতিমালা চলতি বছরের আগামী ১ জুন থেকে কার্যকর হবে। নতুন এই নিয়মে ক্যাটাগরি ভেদে পাসের মেয়াদ ৫ থেকে ১০ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয়ের মতে, আগে এই পাসের কোনো নির্দিষ্ট সময়সীমা ছিল না। নতুন সংস্কারের ফলে উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশিরা দেশের উন্নয়নে আরও সুসংগতভাবে অবদান রাখতে পারবেন এবং নিয়োগকর্তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করার সুযোগ পাবেন।

নতুন এই নীতিমালার অন্যতম প্রধান লক্ষ্য হলো স্থানীয় মালয়েশিয়ানদের কর্মসংস্থান নিশ্চিত করা। সরকার জানিয়েছে, এই সুনির্দিষ্ট সময়সীমা নিয়োগকর্তাদের জন্য একটি গাইড হিসেবে কাজ করবে। যাতে তারা প্রবাসীদের স্থলে ধীরে ধীরে স্থানীয় দক্ষ জনবলকে স্থলাভিষিক্ত করার জন্য ‘সাকসেশন প্ল্যান’ বা উত্তরাধিকার পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

বিশেষ করে প্রফেশনাল দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরির পাসের ক্ষেত্রে স্থানীয়দের প্রশিক্ষণ দিয়ে তৈরি করার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।

এই পরিবর্তনের আওতায় প্রবাসী কর্মীদের ন্যূনতম বেতনের সীমাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। ক্যাটাগরি-১ এর ক্ষেত্রে ন্যূনতম বেতন ১০ হাজার রিঙ্গিত থেকে বাড়িয়ে ২০ হাজার রিঙ্গিত করা হয়েছে এবং এর মেয়াদ হবে ১০ বছর। ক্যাটাগরি-২ এর বেতন ১০ হাজার থেকে ১৯ হাজার ৯৯৯ রিঙ্গিত এবং ক্যাটাগরি-৩ এর ক্ষেত্রে ৫ হাজার থেকে ৯ হাজার ৯৯৯ রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে।

এই বর্ধিত বেতন কাঠামো এবং মেয়াদের ফলে ব্যবসার স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি স্থানীয় মানবসম্পদ উন্নয়নে গতি বাড়বে বলে আশা করছে সরকার।

পাসধারী সব প্রবাসী তাদের পরিবার বা নির্ভরশীলদের সঙ্গে রাখার অনুমতি পাবেন। ১ জুন থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়নের আগে সরকার শিল্প মালিক ও বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় করবে যাতে এই রূপান্তর প্রক্রিয়াটি স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

সরকারের লক্ষ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থানীয় দক্ষ জনশক্তির দীর্ঘমেয়াদি বিকাশ নিশ্চিত করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা, সরকারি চাকরি পেয়েই তালাক

রায়গঞ্জে মামলার তদন্তে আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

সিরাজগঞ্জে লংমার্চ শেষে দলীয় কার্যালয়ে জামায়াত নেতার মৃ’ত্যু

গাজীপুর সিটি কর্পোরেশনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

গাজীপুর সিটি কর্পোরেশনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আলোচনা ও পরিচিতি সভা

এই আন্দোলন দলের আন্দোলন নয়, ১৮ কোটি মানুষের অধিকারের আন্দোলন” সিরাজগঞ্জ পথ সভায়- ড. শফিকুর রহমান।

লং মার্চ বাস্তবায়নে সিরাজগঞ্জে তীব্র রোদ উপেক্ষা করে জনস্রোত, নিরাপত্তায় ৫০০ পুলিশ

লংমার্চ ঘিরে হাটিকুমরুলে পুলিশের তৎপরতা, মহাসড়কে বাড়তি নজরদারি

আজ Channel 6-এর প্রতিষ্ঠাতা সুরনজিত সরকার সূর্যের জন্মদিন

রাজশাহীতে ওসি আটক নিয়ে ছড়ানো খবরে সিরাজগঞ্জ পুলিশের প্রতিবাদ

১০

রাজশাহীতে ফ্ল্যাটে নারীসহ সিরাজগঞ্জের এক ওসি আটক, ধরিয়ে দিলেন স্ত্রী!

১১

বাড়ছে যানজট ও পরিবেশ দূষণ রায়গঞ্জে সড়ক দখল করে গড়ে উঠেছে দোকান ও যানবাহনের স্ট্যান্ড

১২

সোনাখাড়ায় জনদুর্ভোগ লাঘবে চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে সড়ক সংস্কার

১৩

শৈশবের সোনালি দিন পেরিয়ে নতুন স্বপ্নের পথে রাহাত

১৪

দক্ষিণ আফ্রিকায় সিপিএ মহাসচিবের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

১৫

ভূমি সেবায় দুর্নীতি বরদাশত করা হবে না: ভূমি প্রতিমন্ত্রী

১৬

কালিয়াকৈরে বৃষ্টির মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৭

সিরাজগঞ্জে দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

১৮

ইয়াবাসহ ভূঞাপুরের দুই যুবক গ্রেপ্তার জুলাই যোদ্ধা পরিচয়

১৯

ভূঞাপুরে মেঘনা লাইফের মৃত্যুদাবীর চেক বিতরণ পরিবার পেল ২লাখ ১৯ হাজার টাকা

২০