techtaranga
২২ জানুয়ারী ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

নিউজিল্যান্ডের পরবর্তী সাধারণ নির্বাচন এ বছরের ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসির

বুধবার (২১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে লাক্সন বলেন, এই অস্থির ও অনিশ্চিত বিশ্বে কে স্থিতিশীল ও শক্তিশালী সরকার দিতে সবচেয়ে উপযুক্ত, তা নিউজিল্যান্ডের জনগণকে বেছে নিতে হবে।

লাক্সন একজন সাবেক বিমান সংস্থার নির্বাহী এবং অত্যন্ত জনপ্রিয় প্রধানমন্ত্রী। তার রাজনৈতিক উত্থান ছিল ২০২০ সালে। সেবার তিনি এমপি নির্বাচিত হন। এক বছর পর ন্যাশনাল পার্টির নেতা হন। পরের বছর ২০২৩ সালে প্রধানমন্ত্রী হন।

বর্তমানে নিউজিল্যান্ডের জনগণ উচ্চ জীবনযাত্রার ব্যয়, বাসস্থান সংকট এবং ৫ শতাংশের বেশি বেকারত্বের মুখোমুখি। দেশটির অর্থনীতিও স্থবির হয়ে পড়েছে। তাই ক্ষমতায় থাকার সময় তার জনপ্রিয়তা কিছুটা কমেছে।২০২৩ সাল থেকে তাসমান সাগর পাড়ের দেশটি শাসন করছে একটি রক্ষণশীল জোট সরকার। যেখানে লাক্সনের ন্যাশনাল পার্টির সঙ্গে রয়েছে ছোট দুই দল নিউজিল্যান্ড ফার্স্ট ও অ্যাক্ট।

জনমত জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে, ন্যাশনাল নেতৃত্বাধীন জোট এবং লেবার নেতৃত্বাধীন জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। লাক্সন ও তার ন্যাশনাল পার্টি অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রতিশ্রুতির ওপর ভর করে আবার ক্ষমতায় ফেরার আশা করছে।লাক্সন জানিয়েছেন, পরবর্তী সাধারণ নির্বাচনের সাংবিধানিক শেষ সময়সীমা হলো ১৯ ডিসেম্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, বিতরণ এতিমখানা-মাদ্রাসায়

১

সলঙ্গায় ধুবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজীর শোডাউন

২

জিরানী বাজারে বিকেএসপির সামনে আবাসিক হোটেল স্টার লুক ঘিরে আলোচনা, তদন্তের দাবি

৩

আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র উদ্ধার

৪

উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না

৫

বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার

৬

নতুন উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু

৭

হাফেজ মাওঃ বাইজিদ বোস্তামী: ইসলামী অঙ্গনে জনপ্রিয় এক সুমিষ্টভাষী বক্তা ও গজলশিল্পী

৮

এক বছরের মধ্যে সলঙ্গাকে উপজেলা করার আশ্বাস এমপি ভিপি আয়নুল হকের

৯

সিরাজগঞ্জে যুব দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা

১০

রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

১১

উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে, রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন আমিনুল ইসলাম।

১২

সিরাজগঞ্জে এসবি রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থী ১ জন ফেলও ১ জন।

১৩

এইচএসসি পরীক্ষার ফলাফলে রায়গঞ্জে শীর্ষে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ

১৪

রায়গঞ্জে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে অদম্য মেধাবীর এইচএসসিতে সাফল্য, এবার স্বপ্ন বিশ্ববিদ্যালয়

১৫

চান্দাইকোনা পাবনা বাজারে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

১৬

রায়গঞ্জে সাংবাদিক আশরাফ আলী আর নেই

১৭

রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৮

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের ও সাংগঠনিক ফরিদ নির্বাচিত

১৯

ছিনতাইয়ের নাটক সাজিয়ে হত্যা, দুই বছর পর বেরিয়ে এলো ভাইয়ের পরিকল্পনা

২০