techtaranga
২২ জানুয়ারী ২০২৬, ৬:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আলকারাজের স্বপ্নপূরণ, না সিনারের হ্যাটট্রিক?

আন্দ্রে আগাসি, রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ ও রড লেভার। ছেলেদের টেনিসে চারটি গ্র্যান্ড স্লামের সবকটি জেতা পাঁচজনই কিংবদন্তি। পাঁচজনের মধ্যে সবচেয়ে কম ২৪ বছর বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করেছিলেন নাদাল। সেই রেকর্ড ভেঙে কিংবদন্তিদের ক্লাবে নাম লেখানোর হাতছানি এবার আরেক স্প্যানিশ কার্লোস আলকারাজের সামনে। মেলবোর্নে আজ শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। শীর্ষ বাছাই আলকারাজ ২২ বছর বয়সেই জিতেছেন দুটি করে ফরাসি ওপেন, ইউএস ওপেন ও উইম্বলডন। অধরা শুধু অস্ট্রেলিয়ান ওপেন। এবার সেই অপূর্ণতা ঘুচিতে মেলবোর্নের রাজা হতে চান আলকারাজ, ‘এ বছর আমার প্রধান লক্ষ্য অস্ট্রেলিয়ান ওপেন জয়। এই ট্রফিটির জন্য আমি ক্ষুধার্ত।’

অস্ট্রেলিয়ান ওপেনে কখনোই শেষ আটের বেশি যেতে না পারা আলকারাজের স্বপ্নপূরণের পথে বড় বাধা গত দুবারের চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। দ্বিতীয় বাছাই সিনারের সামনে এবার হ্যাটট্রিক শিরোপার হাতছানি। ড্রয়ের বিপরীত অর্ধে থাকায় বর্তমান প্রজন্মের দুই মহাতারকার ফাইনালের আগে দেখা হওয়ার সম্ভাবনা নেই। সেমিফাইনালে সিনারের সম্ভাব্য প্রতিপক্ষ রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন জোকোভিচ। গত দুই বছর ধরে মার্গারেট কোর্টের রেকর্ড ভেঙে ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৩৮ বছর বয়সি সার্বিয়ান গ্রেট। কিন্তু আলকারাজ ও সিনারের দাপটে ২০২৪ ও ২০২৫ সালে তৃতীয় কারও গ্র্যান্ড স্লাম জেতার সৌভাগ্য হয়নি। জোকোভিচ অবশ্য হাল না ছেড়ে স্বপ্ন তাড়া করে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%a8%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে পুলিশের পৃথক অভিযানে আটক ৩

রায়গঞ্জে ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

জুলাই স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

গণঅভ্যুত্থানে শহীদ রিক্সা চালক নজরুলের নামে সড়ক উদ্বোধন

রায়গঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি আটক

নাসিরনগর হরিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নি কান্ড ঘটে।

Hello world!

রাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

মাঠের ভোটযুদ্ধ শুরু

১০

কোন কোন আসনে লড়বে জাতীয় পার্টি, তালিকা প্রকাশ

১১

জামায়াতে ইসলামীর জনসমাবেশ ও নির্বাচনি প্রচারণা শুরু

১২

সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান

১৩

নির্বাচনে ‘সহজ আসন’ কম, সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী ৩১ কেন্দ্রে

১৪

হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি প্রচার শুরু

১৫

পছন্দের প্রতীক পেয়ে যা বললেন তাসনিম জারা

১৬

জোটের ভোটের রাজনীতির হিসাব পাল্টে গেল!

১৭

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

১৮

গণভোট দেওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি

১৯

গ্রিনল্যান্ডের দাবিতে অনড় ট্রাম্প, ইউরোপীয়দের সেনা মোতায়েন

২০