techtaranga
২১ জানুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইসিসির অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। আইসিসি যদি শর্ত দিয়ে বাংলাদেশকে বিশ্বকাপে নিতে চায়, তাহলে বাংলাদেশ তা মানবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, ‘অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে বিশ্বকাপ খেলতে বাধ্য করা যাবে না।’ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আসিফ নজরুল আরও বলেন, ‘যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথানত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না।’আসিফ নজরুল আইসিসির ভেন্যু বদলের উদাহরণ দিয়ে বলেন, ‘পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু পালটেছে। আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পালটানোর কথা বলেছি। অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।’

এর আগে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললে তাদের জায়গায় খেলবে স্কটল্যান্ড।এদিকে বিবিসি জানিয়েছে, এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির কোনো আলোচনা হয়নি। আইসিসি এখনো ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেনি।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তাশঙ্কায় ভারতে খেলবে না জানিয়ে নিজেদের সব ম্যাচ শ্রীলংকায় সরিয়ে নেওয়ার জন্য এর আগে আইসিসিকে দুবার চিঠি দিয়েছে বাংলাদেশ। এ নিয়ে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও তাতে কোনো ফল হয়নি।

আইসিসি আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এবং অন্যান্য ভারতীয় সংবাদমাধ্যম সোমবার জানায়, বিসিবিকে সিদ্ধান্ত জানানোর জন্য বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। কিন্তু বিসিবির ভাষ্য, আইসিসি এ ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দেয়নি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%86%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%af%e0%a7%8c%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে পুলিশের পৃথক অভিযানে আটক ৩

রায়গঞ্জে ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

জুলাই স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

গণঅভ্যুত্থানে শহীদ রিক্সা চালক নজরুলের নামে সড়ক উদ্বোধন

রায়গঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি আটক

নাসিরনগর হরিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নি কান্ড ঘটে।

Hello world!

রাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

মাঠের ভোটযুদ্ধ শুরু

১০

কোন কোন আসনে লড়বে জাতীয় পার্টি, তালিকা প্রকাশ

১১

জামায়াতে ইসলামীর জনসমাবেশ ও নির্বাচনি প্রচারণা শুরু

১২

সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান

১৩

নির্বাচনে ‘সহজ আসন’ কম, সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী ৩১ কেন্দ্রে

১৪

হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি প্রচার শুরু

১৫

পছন্দের প্রতীক পেয়ে যা বললেন তাসনিম জারা

১৬

জোটের ভোটের রাজনীতির হিসাব পাল্টে গেল!

১৭

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

১৮

গণভোট দেওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি

১৯

গ্রিনল্যান্ডের দাবিতে অনড় ট্রাম্প, ইউরোপীয়দের সেনা মোতায়েন

২০