stvadmin
১১ সেপ্টেম্বর ২০২৬, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অচিন্ত্য তালুকদারের মৃত্যুতে পরিবারের পাশে এমপি আয়নুল হকের প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন ভুইয়াগাতী এলাকার বাসিন্দা, রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতি ও সিরাজগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির উপদেষ্টা এবং ‘হিরো ব্রিকস’-এর স্বত্বাধিকারী শ্রীযুক্ত বাবু অচিন্ত্য তালুকদার মারা গেছেন।

ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে অচিন্ত্য তালুকদারের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে স্থানীয় সংসদ সদস্য মো. আয়নুল হকের প্রতিনিধি হিসেবে ভুইয়াগাতী এলাকায় তাঁর নিজ বাড়িতে যান রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম।

এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়াত অচিন্ত্য তালুকদারের আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কুদ্দুস মন্ডল, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%85%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81%e0%a6%95%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

আমতলীতে ৪০০ ইয়াবা ২০০ গ্রাম গাঁজাসহ নারী ও কিশোর আটক

তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রায়গঞ্জে আগুনে বিধবার ঘর পুড়ে ছাই, ছেলের বিয়ের জন্য জমানো টাকাও শেষ

ধর্মপাশায় অযত্ন-অবহেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, কাজে আসছে না মুক্তিযোদ্ধাদের

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী অচিন্ত্য তালুকদারের মৃত্যু

অচিন্ত্য তালুকদারের মৃত্যুতে পরিবারের পাশে এমপি আয়নুল হকের প্রতিনিধি

শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

সংবাদ প্রকাশের পর রায়গঞ্জে ছয় দিন ধরে নিখোঁজ তরুণীর সন্ধান,পরিবারের স্বস্তি

১০

রায়গঞ্জে নিখোঁজের ছয় দিন পর তরুণীর সন্ধান, পরিবারকে ফোন

১১

ইভটিজিং প্রতিরোধে রায়গঞ্জে এএসপি সাইফুল ইসলামের দিকনির্দেশনা

১২

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১৩

এআইয়ের জাদুতে আশির দশকে ফিরছেন নেটিজেনরা

১৪

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

১৫

শেরপুরে নতুন সড়কে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ

১৬

কালিয়াকৈরে বেহাল সড়কে চরম জনদুর্ভোগ, ফেরিওয়ালার দেড় লাখ টাকার ক্ষতি

১৭

ইসলামি গজলের নেপথ্যের কারিগর

১৮

রায়গঞ্জে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেফতার

১৯

রায়গঞ্জের মকিমপুর জমিদারবাড়ি: দেড়শ বছরের ইতিহাস আজ ধ্বংসের পথে

২০