stvadmin
১২ সেপ্টেম্বর ২০২৬, ৬:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

‘নিজ সীমানা পরিষ্কার করি, ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রায়গঞ্জ পৌরসভার আয়োজনে ২০২৬ সালের ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিকদেরও সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, নালা ও আশপাশে পানি জমতে না দিলে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

পৌর কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। পরিচ্ছন্ন নগর গড়তে পৌরবাসীর সহযোগিতাও কামনা করা হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

আমতলীতে ৪০০ ইয়াবা ২০০ গ্রাম গাঁজাসহ নারী ও কিশোর আটক

তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রায়গঞ্জে আগুনে বিধবার ঘর পুড়ে ছাই, ছেলের বিয়ের জন্য জমানো টাকাও শেষ

ধর্মপাশায় অযত্ন-অবহেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, কাজে আসছে না মুক্তিযোদ্ধাদের

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী অচিন্ত্য তালুকদারের মৃত্যু

অচিন্ত্য তালুকদারের মৃত্যুতে পরিবারের পাশে এমপি আয়নুল হকের প্রতিনিধি

শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

সংবাদ প্রকাশের পর রায়গঞ্জে ছয় দিন ধরে নিখোঁজ তরুণীর সন্ধান,পরিবারের স্বস্তি

১০

রায়গঞ্জে নিখোঁজের ছয় দিন পর তরুণীর সন্ধান, পরিবারকে ফোন

১১

ইভটিজিং প্রতিরোধে রায়গঞ্জে এএসপি সাইফুল ইসলামের দিকনির্দেশনা

১২

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১৩

এআইয়ের জাদুতে আশির দশকে ফিরছেন নেটিজেনরা

১৪

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

১৫

শেরপুরে নতুন সড়কে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ

১৬

কালিয়াকৈরে বেহাল সড়কে চরম জনদুর্ভোগ, ফেরিওয়ালার দেড় লাখ টাকার ক্ষতি

১৭

ইসলামি গজলের নেপথ্যের কারিগর

১৮

রায়গঞ্জে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেফতার

১৯

রায়গঞ্জের মকিমপুর জমিদারবাড়ি: দেড়শ বছরের ইতিহাস আজ ধ্বংসের পথে

২০