stvadmin
১৯ অগাস্ট ২০২৬, ৬:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস।

বুধবার (১৯ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মৎস্য আড়তে অভিযান চালান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

এ সময় আড়তে বিক্রির জন্য রাখা প্রায় ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। তবে মাছ বিক্রেতাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে জব্দ করা মাছগুলো রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। সেখানে মাছগুলো কেটে মাটিতে পুঁতে ফেলে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ দেশীয় মাছের জন্য ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ করা হয়েছে। পরে মাছগুলো কেটে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। নিষিদ্ধ এ মাছের বিক্রি ও বাজারজাতকরণের বিরুদ্ধে উপজেলা মৎস্য অফিসের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

আটপাড়ায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন

উল্লাপাড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পায়ে ফুটবল, চোখে জাতীয় দলের স্বপ্ন—রায়গঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েদের লড়াই

সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’

এমপির গাড়ীতে হামলায় রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

রায়গঞ্জে এমপির গাড়িতে হামলা, ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার গোলাম মুক্তাদীর

রায়গঞ্জে এমপির গাড়িবহরে হামলার মামলায় ক্যাফে ফাস্ট ফুডের মালিক গ্রেপ্তার

রায়গঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ

সুবর্ণগাঁতী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা

১০

এমপি আয়নুল হকের গাড়িতে হামলার প্রতিবাদে রায়গঞ্জে বিএনপির বিক্ষোভ

১১

এমপি আইনুল হকের গাড়ীতে হামলা, অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

১২

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

১৩

রায়গঞ্জের হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ চারজনের যাবজ্জীবন

১৪

রায়গঞ্জে ইয়াবাসহ দুই যুবককে ধরে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি

১৫

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৬

সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন

১৭

রায়গঞ্জে ৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

১৮

ফ্যামিলি কার্ড প্রকল্প: ৩২১ কোটি টাকার ট্যাব কিনছে সরকার

১৯

রায়গঞ্জে করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০