techtaranga
২২ জানুয়ারী ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে এবার পুকুরে ভেঙে পড়ল প্রশিক্ষণ বিমান

গত বছরের নভেম্বরে দুবাই এয়ার শোতে উড্ডয়নের সময় ভারতীয় বিমানবাহিনীর তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। মঙ্গলবার (২০ জানুয়ারি) আরেকটি বিমান বিধ্বস্ত হয়েছে। এবার সেটি পড়েছে পুকুরে। খবর ইন্ডিয়া টুডের

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের প্রয়াগরাজে দেশটির বিমানবাহিনীর একটি মাইক্রোলাইট বিমান নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন বিধ্বস্ত হয়। বিমানটিতে থাকা দুজন পাইলট নিরাপদে বের হতে পেরেছেন।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্ঘটনা চলতি প্রশিক্ষণ অভিযানের সময় ঘটেছে। কারও হতাহতের খবর নেই এবং জমিতে থাকা কোনো সম্পত্তিরও ক্ষতি হয়নি।

স্থানীয় সূত্র ও প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। কিছু অংশে তখনও আগুন জ্বলছে। অন্য একটি ভিডিওতে পাইলটদের নিরাপদে বের হতে দেখা গেছে।ভারতীয় বিমানবাহিনী দুর্ঘটনার কারণ তদন্তের জন্য একটি কোর্ট অব ইনকোয়ারি গঠন করেছে। তবে বারবার এমন বিমান বিধ্বস্তের ঘটনায় দেশটির বিমানবাহিনীর মান নিয়ে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত বছরের নভেম্বর মাসে চেন্নাইয়ে একটি পিলাটিস পিসি-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল। মার্চে হরিয়ানা রাজ্যে একটি জাগুয়ার বিমান প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছিল। তবে উভয় ক্ষেত্রেই পাইলটরা নিরাপদে ইজেকশন দিয়েছিলেন। কিন্তু দুবাইতে হওয়া বিমান দুর্ঘটনায় পাইলট মারা গিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূঞাপুরে গাঁজারসহ দুইজন আটক

১

নিমগাছী মৎস প্রকল্পের খুঁটি-তার বাসায় নেওয়ার অভিযোগ, জব্দ করলেন চেয়ারম্যান

২

রায়গঞ্জে ভয়াবহ আগুনে গোডাউন পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

৩

গোবিন্দাসীর হাট একসময় গরুর ভিড়ে পা ফেলার জায়গা ছিল না, এখন গরু শুন্য

৪

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আবু হানিফ খান ।

৫

রায়গঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল দোকান ক্ষতি প্রায় ৮০ লাখ টাকা।

৬

রায়গঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল ৩ গোডাউন-দোকান; ক্ষতি ৭৫ লাখ টাকা

৭

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিক আসিফের বাড়িতে প্রেমিকা সুবর্ণার অনশন।

৮

প্রয়োজন সহায়তা: রায়গঞ্জে স্বেচ্ছায় মানুষের পাশে থাকলেও আজ তুফানের পাশে কেউ নেই

৯

সোনাখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাবলুর মোটরসাইকেল শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন।

১০

সোনাখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাবলুর মোটরসাইকেল শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন।

১১

রায়গঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী জুয়েল

১২

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৩

সিরাজগঞ্জে ফেরার পথে দুর্ঘটনা, অক্ষত বিএনপি নেতা লেনিন ও সফরসঙ্গীরা

১৪

সলঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন রাহিদ মান্নান লেনিন

১৫

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২৫ জন

১৬

রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা

১৭

রায়গঞ্জে দেয়াল নির্মাণে বাধা, সাড়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

১৮

দোকানপাট ও স্ট্যান্ডে দখল: যানজটে রায়গঞ্জের ভূঁইয়াগাতীর গুরুত্বপূর্ণ সড়ক।

১৯

ব্রহ্মগাছা ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আব্দুর রাজ্জাক

২০