techtaranga
২২ জানুয়ারী ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘দেশের উচ্চশিক্ষা খাতে খালেদা জিয়া ঐতিহাসিক অবদান রেখে গেছেন’

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) নেতারা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে এপিইউবির সভাপতি মো. সবুর খান ও মহাসচিব ইশতিয়াক আবেদিনের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল খালেদা জিয়ার উচ্চশিক্ষা খাতে অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

প্রতিনিধি দল উল্লেখ করেন, ১৯৯২ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় সংসদে প্রথমবারের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্ত বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনে। তার দূরদর্শী নেতৃত্বের ফলে আজ দেশে চার লাখের বেশি শিক্ষার্থী আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাঠ্যক্রমে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। পাশাপাশি, দেশের মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও বৈশ্বিক সংযোগেও এর গুরুত্ব অপরিসীম।

এক ঘণ্টাব্যাপী মতবিনিময়ে বাংলাদেশের উচ্চশিক্ষার বর্তমান অবস্থা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় তারেক রহমান শিক্ষিত তরুণ প্রজন্ম, পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য কনটেন্ট ক্রিয়েশন, ফ্রিল্যান্সিং, অনলাইন ট্রেডিং-এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ এবং আধুনিক হাইটেক সিটি স্থাপনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এপিইউবির ভাইস চেয়ারম্যান কে.বি.এম. মঈন উদ্দিন চিশতী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তামারা হাসান আবেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য এম. এ. কাশেম এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি-বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের সদস্য জাভেদ হোসাইন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে ভারসাম্যহীন এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

কর্মস্থলে অনুপস্থিত থাকায় বরখাস্ত সিরাজগঞ্জের সাবেক এসপি

জনসেবায় অনন্য দৃষ্টান্ত: ৫ আগস্টের পর ধুরইল ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ব্যাপক উন্নয়ন

মসজিদে সভা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাল রায়গঞ্জ উপজেলা বিএনপি

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের জানাযা সম্পন্ন, রাসিক প্রশাসকের অংশগ্রহণ

রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা

রাজশাহী প্রেস ক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রতি রাজশাহীর সাংবাদিকদের শেষ শ্রদ্ধা

রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে শিল্পপতি জাহিদুল ইসলাম বাবলুর ঘোষণা

ভূঞাপুরে দুস্থদের মাঝে সরকারি তহবিলের শুকনো খাবার বিতরণ

১০

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ জনকে জেল-জরিমানা

১১

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো

১৩

রায়গঞ্জে বিয়ে বাড়িতে বক্স বন্ধের কথা বলায় মসজিদ কমিটির সদস্যদের মারধরের অভিযোগ

১৪

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা, সরকারি চাকরি পেয়েই তালাক

১৫

রায়গঞ্জে মামলার তদন্তে আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

১৬

সিরাজগঞ্জে লংমার্চ শেষে দলীয় কার্যালয়ে জামায়াত নেতার মৃ’ত্যু

১৭

গাজীপুর সিটি কর্পোরেশনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

১৮

গাজীপুর সিটি কর্পোরেশনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আলোচনা ও পরিচিতি সভা

১৯

এই আন্দোলন দলের আন্দোলন নয়, ১৮ কোটি মানুষের অধিকারের আন্দোলন” সিরাজগঞ্জ পথ সভায়- ড. শফিকুর রহমান।

২০