stvadmin
২২ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনসেবায় অনন্য দৃষ্টান্ত: ৫ আগস্টের পর ধুরইল ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ব্যাপক উন্নয়ন

রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক ধুরইল ইউনিয়ন পরিষদে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন প্যানেল চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। গত ৫ আগস্টের পর দায়িত্বভার গ্রহণ করেই তিনি ইউনিয়নের চেহারা বদলে দিতে গ্রহণ করেছেন একাধিক কার্যকর পদক্ষেপ। দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সশরীরে উপস্থিত হয়ে জনগণের অভাব-অভিযোগ শুনছেন এবং সরকারি সকল সেবার সঠিক ও স্বচ্ছ বাস্তবায়ন নিশ্চিত করছেন।

দায়িত্ব পাওয়ার পর থেকে ইউনিয়নের সার্বিক অবকাঠামো ও জনকল্যাণমুখী কাজে গতি এসেছে লক্ষণীয়ভাবে। তার দূরদর্শী নেতৃত্বে বর্তমানে ইউনিয়নে চলমান রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মকাণ্ড:

যোগাযোগ ব্যবস্থার সংস্কার: ইউনিয়নের দীর্ঘদিনের ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত ও চলাচলের সুবিধার্থে বিভিন্ন রাস্তার পাশে টেকসই প্রতিরক্ষামূলক দেয়াল (রিটেইনিং ওয়াল) নির্মাণ করা হচ্ছে।

জলাবদ্ধতা নিরসন: বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের দুর্ভোগ দূর করতে নতুন ড্রেনেজ ব্যবস্থা ও নালা পরিষ্কারের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিরাপদ খাবার পানি সরবরাহ: ইউনিয়নের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এবং সুপেয় পানির সংকট মেটাতে গভীর ও অগভীর টিউবওয়েল (টিপকল) বিতরণ ও স্থাপন প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন হচ্ছে।

স্বচ্ছ সরকারি সেবা: সরকারি বিভিন্ন ভাতা, অনুদান ও সার্বিক সেবা কার্যক্রম কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।

মাঠপর্যায়ে সার্বক্ষণিক তদারকি ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে জাহাঙ্গীর আলম সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। সরকারি এসব জনকল্যাণমুখী উদ্যোগ ও উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে ধুরইল ইউনিয়নের সর্বস্তরের জনগণ সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, মোঃ জাহাঙ্গীর আলমের মতো একজন সৎ, কর্মঠ ও নিষ্ঠাবান জনপ্রতিনিধি পাওয়ায় ধুরইল ইউনিয়ন আগামী দিনে একটি সমৃদ্ধ ও আদর্শ ইউনিয়নে পরিণত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে ভারসাম্যহীন এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

কর্মস্থলে অনুপস্থিত থাকায় বরখাস্ত সিরাজগঞ্জের সাবেক এসপি

জনসেবায় অনন্য দৃষ্টান্ত: ৫ আগস্টের পর ধুরইল ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ব্যাপক উন্নয়ন

মসজিদে সভা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাল রায়গঞ্জ উপজেলা বিএনপি

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের জানাযা সম্পন্ন, রাসিক প্রশাসকের অংশগ্রহণ

রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা

রাজশাহী প্রেস ক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রতি রাজশাহীর সাংবাদিকদের শেষ শ্রদ্ধা

রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে শিল্পপতি জাহিদুল ইসলাম বাবলুর ঘোষণা

ভূঞাপুরে দুস্থদের মাঝে সরকারি তহবিলের শুকনো খাবার বিতরণ

১০

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ জনকে জেল-জরিমানা

১১

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো

১৩

রায়গঞ্জে বিয়ে বাড়িতে বক্স বন্ধের কথা বলায় মসজিদ কমিটির সদস্যদের মারধরের অভিযোগ

১৪

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা, সরকারি চাকরি পেয়েই তালাক

১৫

রায়গঞ্জে মামলার তদন্তে আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

১৬

সিরাজগঞ্জে লংমার্চ শেষে দলীয় কার্যালয়ে জামায়াত নেতার মৃ’ত্যু

১৭

গাজীপুর সিটি কর্পোরেশনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

১৮

গাজীপুর সিটি কর্পোরেশনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আলোচনা ও পরিচিতি সভা

১৯

এই আন্দোলন দলের আন্দোলন নয়, ১৮ কোটি মানুষের অধিকারের আন্দোলন” সিরাজগঞ্জ পথ সভায়- ড. শফিকুর রহমান।

২০