
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন মোঃ আবু হানিফ খান। নির্বাচনে তিনি চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনকে সামনে রেখে মোঃ আবু হানিফ খান ইটভাটা মালিকদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
তিনি ইটভাটা মালিকদের ন্যায্য অধিকার রক্ষা, বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান, ভাটা শিল্পের উন্নয়ন ও আধুনিকায়ন এবং মালিকদের মধ্যে ঐক্য-সংহতি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তিনি আশা প্রকাশ করেন, ইটভাটা মালিকদের সমর্থন পেলে তাঁদের স্বার্থ রক্ষা ও সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবেন।
সভাপতি পদপ্রার্থী মোঃ আবু হানিফ খানের নির্বাচনী প্রতীক চেয়ার। তিনি সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।