stvadmin
১১ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে, রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন রনি তালুকদার।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ২ নম্বর সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার। তিনি রায়গঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

রনি তালুকদার শ্রীরামপুর গ্রামের সম্ভান্ত্র মুসলিম পরিবারের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান তালুকদারের ছেলে। তাঁর দাদা মরহুম মিজানুর রহমান তালুকদার রায়গঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সোনাখাড়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পরিবার দীর্ঘদিন ধরে সোনাখাড়া ইউনিয়নের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রনি তালুকদার রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় কারণে দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতা থাকার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করেন। এবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তার নির্বাচনী লক্ষ্য, উন্নয়ন পরিকল্পনা এবং পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য নিয়ে ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

রনি তালুকদার জানান, সোনাখাড়া ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করা এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। ইউনিয়নের প্রতিটি গ্রাম ও ওয়ার্ডের মানুষের সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে একটি পরিকল্পিত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যাশা তার।

তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে রয়েছি। সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা জানার চেষ্টা করেছি। সোনাখাড়া ইউনিয়নের মানুষের জন্য কাজ করার ইচ্ছা থেকেই এবার চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে নির্বাচিত হতে পারলে ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করব।”

এমন পরিস্থিতিতে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির কথা জানিয়ে নিজের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার। তার নির্বাচনী অঙ্গীকার, রাজনৈতিক অবস্থান এবং জনসম্পৃক্ত কার্যক্রম আগামী দিনে সোনাখাড়া ইউনিয়নের নির্বাচনী আলোচনায় কতটা প্রভাব ফেলবে, তা নির্ভর করবে তার সাংগঠনিক তৎপরতা ও স্থানীয় মানুষের সমর্থন।

তিনি মনে করেন, একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রত্যন্ত এলাকার মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। শুধু অবকাঠামো নির্মাণ নয়, বরং নাগরিক সেবা সহজ করা, সাধারণ মানুষের অভিযোগ শোনা এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূঞাপুরের ফলদার কুমারপাড়ায় মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা পরিদর্শনে ইউএনও মাহবুব হাসান

১

উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে, রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন রনি তালুকদার।

২

রায়গঞ্জে নবযোগদানকৃত ৭৬ প্রাথমিক শিক্ষকের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

৩

রায়গঞ্জে বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেপ্তার

৪

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন

৫

ভূঞাপুরে মসজিদে মুসুল্লির মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগ, আটক ১

৬

রায়গঞ্জে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

৭

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে নির্বাচিত আ.ফ.ম. ইফতি বিন ইফতেখার

৮

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অজ্ঞাত মোটরসাইকেল আরোহী

৯

সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলনমেলা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

পাঙ্গাসী ইউনিয়নে জনগণের সেবক হতে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সালাউদ্দিন হাসিনুর

১১

রায়গঞ্জের নিমগাছী গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা, থানায় ৩ অডিট সদস্য

১২

ভূঞাপুর পৌরসভায় ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ: স্বাক্ষর জাল করে ভোটার স্থানান্তর, তদন্তে প্রশাসন

১৩

দুর্গাপূজায় নিরাপত্তার চাদরে রায়গঞ্জ, প্রস্তুতি সভায় প্রশাসনের নানা সিদ্ধান্ত

১৪

ভূঞাপুরে সামিয়ানা ছাড়া বালুবাহী ট্রাক চলাচল দুই ব্যক্তিকে জরিমানা

১৫

রায়গঞ্জে পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার

১৬

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা

১৭

তাড়াশে কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের সঙ্গে এমপি ভিপি আয়নুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮

রায়গঞ্জে ২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

২০