stvadmin
২ অক্টোবর ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জমকালো আয়োজনে ‘সেতু বিউটি পার্লার’-এর শুভ উদ্বোধন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা বেলতলা বাজারে জমকালো আয়োজনে ‘সেতু বিউটি পার্লার’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টায় ঘুড়কা বাজারের কৃষি ব্যাংকের উত্তর পাশে তাহের খান মার্কেট এর দ্বিতীয় তলায় কেক কাটার মধ্য দিয়ে নতুন এই বিউটি পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেতু বিউটি পার্লারের পরিচালক সৃষ্টি ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীরা।
নতুন এই প্রতিষ্ঠানের যাত্রার মাধ্যমে ঘুড়কা ও আশপাশের এলাকার নারীদের সৌন্দর্যচর্চা ও সাজসজ্জার জন্য স্থানীয়ভাবেই প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। উদ্বোধন উপলক্ষে উপস্থিত অতিথি ও শুভাকাঙ্ক্ষীরা পার্লারের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
পরিচালক সৃষ্টি ভূঁইয়া জানান, এলাকার নারীদের চাহিদা ও প্রয়োজনের কথা বিবেচনা করেই সেতু বিউটি পার্লার প্রতিষ্ঠা করা হয়েছে। মানসম্মত সেবা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করাই তাদের প্রধান লক্ষ্য।
এ সময় স্থানীয়রা নতুন এই প্রতিষ্ঠানের উদ্যোগকে স্বাগত জানিয়ে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমকালো আয়োজনে ‘সেতু বিউটি পার্লার’-এর শুভ উদ্বোধন

১

রায়গঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২

রায়গঞ্জের পারকোদলা এতিমখানায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৩

সলঙ্গায় সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৪

মোহনপুরে রেশম চাষী সমাবেশ অনুষ্ঠিত: ঐতিহ্যবাহী রেশম শিল্প রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

৫

প্রতিহিংসার রাজনীতি নয়, জনগণের সেবায় ব্রহ্মগাছায় চেয়ারম্যান পদে লড়তে চান আব্দুর রাজ্জাক

৬

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মধ্যরাতের অভিযান ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা

৭

সলঙ্গায় মাদকের ভিডিও ধারণ: সাংবাদিকসহ পরিবারকে বেধড়ক পিটিয়ে টাকা-সোনা লুট

৮

ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, সলঙ্গায় মাদ্রাসা পরিচালকের সংবাদ সম্মেলন

৯

গাজীপুরে বিয়ের নামে প্রতারণা: ভুয়া ভলিউম ও জাল কাবিনে প্রতারিত নারী, থানায় মামলা

১০

অনুমোদনহীন চিকিৎসাসেবা ও ওষুধ বিক্রি: ভূঞাপুরে দুই ব্যবসায়ীকে জরিমানা

১১

তাড়াশে জাতীয় ইমাম সমিতির ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১২

গরু চুরি রুখতে তাড়াশে ‘বাঁশকল’ পাহারা, গভীর রাতে পরিদর্শনে পুলিশ সুপার

১৩

রায়গঞ্জে সাইবার আইনের মামলাসহ বিভিন্ন মামলার ৩ আসামি আদালতে প্রেরণ

১৪

হুমকি-ধামকি দিয়ে লাভ নেই, তারেক রহমানের পতন ঘটানো যাবে না’: টুকু

১৫

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের উদ্যোগে

১৬

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’

১৭

মোহনপুরে সম্পন্ন হলো ‘সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’র রাজশাহী জেলা পশ্চিমের ফাইনাল

১৮

নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১৯

রায়গঞ্জে তিননান্দিনা মাদ্রাসার বার্ষিকী (বদরী) সদস্য সম্মেলন

২০