stvadmin
১ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোহনপুরে রেশম চাষী সমাবেশ অনুষ্ঠিত: ঐতিহ্যবাহী রেশম শিল্প রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

মো: আলাউদ্দীন মন্ডল রাজশাহী জেলা প্রতিনিধি 

রাজশাহীর মোহনপুরে ঐতিহ্যবাহী রেশম শিল্পকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার লক্ষ্যে ‘রেশম চাষী/কৃষক সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) রেশম সম্প্রসারণ কেন্দ্র, মোহনপুর, রাজশাহীর চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়, রাজশাহী এই অনুষ্ঠানের সার্বিক বাস্তবায়ন করে।

আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জনাব মোঃ তৌফিক আল মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাহিমা বিনতে আখতার।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও রেশম শিল্পের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক জনাব মোঃ তৌফিক আল মাহমুদ বলেন, “বাংলাদেশের রেশম শিল্পের সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বর্তমান সরকার রেশম চাষ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।” তিনি চাষীদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানসম্মত রেশম উৎপাদনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাহিমা বিনতে আখতার বলেন, মোহনপুরের মাটি রেশম চাষের জন্য অত্যন্ত উপযোগী। স্থানীয় চাষীদের সকল ধরনের প্রশাসনিক ও দাপ্তরিক সহযোগিতা প্রদানে উপজেলা প্রশাসন সবসময় পাশে রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে রেশম চাষের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন—

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (সম্প্রসারণ) ও উপসচিব মো: মিজানুর রহমান

উপপ্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো: সাইফুল্লাহ

উপ-পরিচালক (নার্সারী) মো: নাসির উদ্দিন

উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা (নার্সারী) মো: আতিকুর রহমান

আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক মো: তরিকুল ইসলাম

সমাবেশে মোহনপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত রেশম চাষী ও কৃষক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। চাষীরা তাদের রেশম চাষকালীন বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তা মনোযোগ সহকারে শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে রেশম চাষীদের মাঝে উন্নত জাতের রেশম গুটি ও প্রয়োজনীয় উপকরণ বিতরণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১

মোহনপুরে রেশম চাষী সমাবেশ অনুষ্ঠিত: ঐতিহ্যবাহী রেশম শিল্প রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

২

প্রতিহিংসার রাজনীতি নয়, জনগণের সেবায় ব্রহ্মগাছায় চেয়ারম্যান পদে লড়তে চান আব্দুর রাজ্জাক

৩

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মধ্যরাতের অভিযান ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা

৪

সলঙ্গায় মাদকের ভিডিও ধারণ: সাংবাদিকসহ পরিবারকে বেধড়ক পিটিয়ে টাকা-সোনা লুট

৫

ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, সলঙ্গায় মাদ্রাসা পরিচালকের সংবাদ সম্মেলন

৬

গাজীপুরে বিয়ের নামে প্রতারণা: ভুয়া ভলিউম ও জাল কাবিনে প্রতারিত নারী, থানায় মামলা

৭

অনুমোদনহীন চিকিৎসাসেবা ও ওষুধ বিক্রি: ভূঞাপুরে দুই ব্যবসায়ীকে জরিমানা

৮

তাড়াশে জাতীয় ইমাম সমিতির ইমাম সম্মেলন অনুষ্ঠিত

৯

গরু চুরি রুখতে তাড়াশে ‘বাঁশকল’ পাহারা, গভীর রাতে পরিদর্শনে পুলিশ সুপার

১০

রায়গঞ্জে সাইবার আইনের মামলাসহ বিভিন্ন মামলার ৩ আসামি আদালতে প্রেরণ

১১

হুমকি-ধামকি দিয়ে লাভ নেই, তারেক রহমানের পতন ঘটানো যাবে না’: টুকু

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের উদ্যোগে

১৩

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’

১৪

মোহনপুরে সম্পন্ন হলো ‘সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’র রাজশাহী জেলা পশ্চিমের ফাইনাল

১৫

নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১৬

রায়গঞ্জে তিননান্দিনা মাদ্রাসার বার্ষিকী (বদরী) সদস্য সম্মেলন

১৭

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন

১৮

মোহনপুরে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন খানের নেতৃত্বে ঐতিহাসিক বাইক শোডাউন

১৯

রায়গঞ্জে গরু চুরি ঠেকাতে ১২ বাঁশকল, রাতে পাহারায় পুলিশ-গ্রামবাসী

২০