stvadmin
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে বিয়ের নামে প্রতারণা: ভুয়া ভলিউম ও জাল কাবিনে প্রতারিত নারী, থানায় মামলা

স্টাফ রিপোর্টার, গাজীপুর:
গাজীপুরের কাশিমপুরে বিয়ের নামে এক গৃহবধূকে প্রতারণার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা যৌতুক আদায় এবং পরবর্তীতে মৌখিকভাবে তাড়িয়ে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। প্রকৃত কাজী না হয়েও ভুয়া ভলিউম ও নোটারী পাবলিকের এফিডেভিট ব্যবহার করে এই জালিয়াতি চক্র পরিচালিত হতো বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোসাঃ ফুলি আক্তার (৪০) বাদী হয়ে স্বামী মোঃ জয়নাল আবেদীন এবং প্রতারক চক্রের দুই সদস্যের বিরুদ্ধে কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পীরগাছা উপজেলার বাসিন্দা মোঃ জয়নাল আবেদীনের সাথে ফুলি আক্তারের বিবাহের কথা বার্তা শুরু হলে নিজেকে কাজীর সহকারী দাবি করা মোঃ আবু হানিফ ও তার সহযোগী আইয়ুব আলী বিবাহ নিবন্ধনের দায়িত্ব নেয়। অভিযোগ মতে, তারা বিগত ১৯ জুলাই ২০২৫ তারিখে প্রথমে কাবিনের কথা বলে নগদ ৫,০০০ টাকা হাতিয়ে নিয়ে কেবল নোটারী পাবলিকের একটি কোর্ট এফিডেভিট করিয়ে দেয়।
পরবর্তীতে এফিডেভিটের কোনো আইনি মূল্য না থাকায় স্বজনদের চাপের মুখে আসামি চক্রটি গত ৩১ আগস্ট ২০২৫ তারিখে সারদাগঞ্জের একটি মাদ্রাসায় নকল রেজিস্টার/ভলিউম খাতা খুলে বিবাহ সম্পাদন ও ৩ লাখ টাকা দেনমোহর ধার্য করে স্বজনদের উপস্থিতিতে টিপসই গ্রহণ করে। কিন্তু পরবর্তীতে সরকারি সার্টিফাইড কপি (কাবিননামা) চাইতে গেলে চক্রটি অতিরিক্ত টাকা দাবি করতে থাকে এবং ঘোরাতে থাকে। পরে আসল কাজীর কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, উক্ত নামে সরকারি খাতায় কোনো বিবাহ রেজিস্ট্রিই করা হয়নি।
ভুক্তভোগী ফুলি আক্তার জানান, বিয়ের পর থেকে স্বামী জয়নাল আবেদীন ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ২ লাখ টাকা যৌতুক হিসেবে আদায় করে। সম্প্রতি আরও যৌতুক দাবি করলে তিনি তা দিতে অস্বীকার করায় জয়নাল আবেদীন বিয়ের কোনো বৈধ কাগজপত্র নেই জেনে তাকে মৌখিকভাবে তালাকের হুমকি দিয়ে ফেলে রেখে চলে যায়।
এ বিষয়ে ভুক্তভোগীর পক্ষে থানায় মামলা দায়ের করা হয়েছে। চক্রের প্রতারণার ফোন রেকর্ড ও ভিডিও ফুটেজ প্রমান হিসেবে সংরক্ষিত রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় মাদকের ভিডিও ধারণ: সাংবাদিকসহ পরিবারকে বেধড়ক পিটিয়ে টাকা-সোনা লুট

১

ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, সলঙ্গায় মাদ্রাসা পরিচালকের সংবাদ সম্মেলন

২

গাজীপুরে বিয়ের নামে প্রতারণা: ভুয়া ভলিউম ও জাল কাবিনে প্রতারিত নারী, থানায় মামলা

৩

অনুমোদনহীন চিকিৎসাসেবা ও ওষুধ বিক্রি: ভূঞাপুরে দুই ব্যবসায়ীকে জরিমানা

৪

তাড়াশে জাতীয় ইমাম সমিতির ইমাম সম্মেলন অনুষ্ঠিত

৫

গরু চুরি রুখতে তাড়াশে ‘বাঁশকল’ পাহারা, গভীর রাতে পরিদর্শনে পুলিশ সুপার

৬

রায়গঞ্জে সাইবার আইনের মামলাসহ বিভিন্ন মামলার ৩ আসামি আদালতে প্রেরণ

৭

হুমকি-ধামকি দিয়ে লাভ নেই, তারেক রহমানের পতন ঘটানো যাবে না’: টুকু

৮

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের উদ্যোগে

৯

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’

১০

মোহনপুরে সম্পন্ন হলো ‘সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’র রাজশাহী জেলা পশ্চিমের ফাইনাল

১১

নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে তিননান্দিনা মাদ্রাসার বার্ষিকী (বদরী) সদস্য সম্মেলন

১৩

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন

১৪

মোহনপুরে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন খানের নেতৃত্বে ঐতিহাসিক বাইক শোডাউন

১৫

রায়গঞ্জে গরু চুরি ঠেকাতে ১২ বাঁশকল, রাতে পাহারায় পুলিশ-গ্রামবাসী

১৬

ভুঁইয়াগাতীতে সৌন্দর্যচর্চায় নতুন ঠিকানা ‘সুস্মিতা বিউটি পার্লার’

১৭

নতুন ভবন-ডরমিটরির উদ্যোগ, রায়গঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার

১৮

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

১৯

সিরাজগঞ্জে ভারসাম্যহীন এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

২০