stvadmin
২৮ অগাস্ট ২০২৬, ৯:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাবা নেই, অল্প বয়সেই অটোরিকশার স্টিয়ারিংয়ে আবু রায়হান—গাজীপুরে মানবিকতার দৃষ্টান্ত টি_এসআই রফিকের

Oplus_16908288

বাবা নেই, অল্প বয়সেই অটোরিকশার স্টিয়ারিংয়ে আবু রায়হান—গাজীপুরে মানবিকতার দৃষ্টান্ত টি_এসআই রফিকের

গাজীপুর প্রতিনিধি:

বয়সটা এখনও কিশোর। যে বয়সে বই-খাতা নিয়ে স্কুলে থাকার কথা, সেই বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে অটোরিকশার স্টিয়ারিং ধরতে হয়েছে আবু রায়হানকে।

রংপুর জেলার সাহাপাড়া এলাকার বাসিন্দা আবু রায়হান। বাবা বেঁচে না থাকায় অল্প বয়সেই জীবিকার তাগিদে তাকে পাড়ি জমাতে হয়েছে ঢাকায়। পরিবারের মুখে খাবার তুলে দিতে চালাতে হচ্ছে অটোরিকশা।

সম্প্রতি গাজীপুরের চন্দ্রা হাইওয়ে থানা পুলিশ বক্স এলাকায় অটোরিকশা চালানোর সময় হাইওয়ে পুলিশের টি_এসআই রফিকের নজরে পড়েন আবু রায়হান। দায়িত্বের অংশ হিসেবে অটোরিকশাটি আটক করেন তিনি।

তবে কিশোর আবু রায়হানের কথা ও পারিবারিক পরিস্থিতি জানার পর মানবিক সিদ্ধান্ত নেন টি_এসআই রফিক। আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও মামলা বা জরিমানা না করে অটোরিকশাটি ফিরিয়ে দেন বলে জানা গেছে।

এ সময় আবু রায়হানের চোখেমুখে স্বস্তির ছাপ দেখা যায়। একজন অসহায় কিশোরের পরিস্থিতি বিবেচনা করে এসআই রফিকের এমন মানবিক আচরণ উপস্থিত মানুষের কাছেও প্রশংসিত হয়েছে।

আইন প্রয়োগের পাশাপাশি অসহায় মানুষের পরিস্থিতি বোঝা এবং মানবিকতার হাত বাড়িয়ে দেওয়া— টি_এসআই রফিকের এই উদ্যোগ যেন পুলিশের প্রতি মানুষের আস্থারই এক সুন্দর উদাহরণ।

একজন বাবাহীন কিশোরের জীবনের গল্প হয়তো এখানেই শেষ নয়। আবু রায়হানের মতো অসহায় শিশু-কিশোরদের যেন জীবিকার তাগিদে এত অল্প বয়সে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে না হয়—এটাই সবার প্রত্যাশা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অজ্ঞাত মোটরসাইকেল আরোহী

১

সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলনমেলা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

পাঙ্গাসী ইউনিয়নে জনগণের সেবক হতে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সালাউদ্দিন হাসিনুর

৩

রায়গঞ্জের নিমগাছী গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা, থানায় ৩ অডিট সদস্য

৪

ভূঞাপুর পৌরসভায় ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ: স্বাক্ষর জাল করে ভোটার স্থানান্তর, তদন্তে প্রশাসন

৫

দুর্গাপূজায় নিরাপত্তার চাদরে রায়গঞ্জ, প্রস্তুতি সভায় প্রশাসনের নানা সিদ্ধান্ত

৬

ভূঞাপুরে সামিয়ানা ছাড়া বালুবাহী ট্রাক চলাচল দুই ব্যক্তিকে জরিমানা

৭

রায়গঞ্জে পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার

৮

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা

৯

তাড়াশে কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের সঙ্গে এমপি ভিপি আয়নুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০

রায়গঞ্জে ২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

১১

রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১২

রায়গঞ্জে চান্দাইকোনা অটোরিকশা-অটোভ্যান মালিক সমিতির উদ্বোধন

১৩

জনসেবার প্রত্যয়ে মানুষের পাশে মেম্বার পদপ্রার্থী মোঃ সোহেল রানা—ভাঙা রাস্তা সংস্কারে নিজেই হাতে তুলে নিলেন কোদাল

১৪

জমকালো আয়োজনে ‘সেতু বিউটি পার্লার’-এর শুভ উদ্বোধন

১৫

রায়গঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬

রায়গঞ্জের পারকোদলা এতিমখানায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৭

সলঙ্গায় সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১৮

মোহনপুরে রেশম চাষী সমাবেশ অনুষ্ঠিত: ঐতিহ্যবাহী রেশম শিল্প রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

১৯

প্রতিহিংসার রাজনীতি নয়, জনগণের সেবায় ব্রহ্মগাছায় চেয়ারম্যান পদে লড়তে চান আব্দুর রাজ্জাক

২০