techtaranga
২২ জানুয়ারী ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২২ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

বিশ্ব বাজারে দাম বাড়ার ফলে দেশের বাজারে রেকর্ড হারে বেড়েছে স্বর্ণের দাম। বুধবার (২১ জানুয়ারি) ভরিতে ৮ হাজার ৩৩৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সমন্বয় করে কার্যকর করা এ দামে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিক্রি হবে স্বর্ণ।বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা (যা বুধবার ছিল ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা)।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা (যা বুধবার ছিল ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা), ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা (যা বুধবার ছিল ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা) এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা (যা বুধবার ছিল ১ লাখ ৬১ হাজার ৮২১ টাকা)। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদনে অটোরিকশা দুর্ঘটনায় নারীর মৃত্যু

১

ছাত্ররাজনীতি থেকে জনসেবার প্রত্যয়—চান্দাইকোনার চেয়ারম্যান প্রার্থী বাদশা ফাহাদ আব্বাসীর বর্ণাঢ্য রাজনৈতিক পথচলা

২

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, বিতরণ এতিমখানা-মাদ্রাসায়

৩

সলঙ্গায় ধুবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজীর শোডাউন

৪

জিরানী বাজারে বিকেএসপির সামনে আবাসিক হোটেল স্টার লুক ঘিরে আলোচনা, তদন্তের দাবি

৫

আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র উদ্ধার

৬

উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না

৭

বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার

৮

নতুন উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু

৯

হাফেজ মাওঃ বাইজিদ বোস্তামী: ইসলামী অঙ্গনে জনপ্রিয় এক সুমিষ্টভাষী বক্তা ও গজলশিল্পী

১০

এক বছরের মধ্যে সলঙ্গাকে উপজেলা করার আশ্বাস এমপি ভিপি আয়নুল হকের

১১

সিরাজগঞ্জে যুব দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা

১২

রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

১৩

উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে, রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন আমিনুল ইসলাম।

১৪

সিরাজগঞ্জে এসবি রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থী ১ জন ফেলও ১ জন।

১৫

এইচএসসি পরীক্ষার ফলাফলে রায়গঞ্জে শীর্ষে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ

১৬

রায়গঞ্জে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে অদম্য মেধাবীর এইচএসসিতে সাফল্য, এবার স্বপ্ন বিশ্ববিদ্যালয়

১৭

চান্দাইকোনা পাবনা বাজারে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

১৮

রায়গঞ্জে সাংবাদিক আশরাফ আলী আর নেই

১৯

রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

২০