techtaranga
২২ জানুয়ারী ২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৭ হাজার ৩০০ জনকে চাকরি দিচ্ছে দুবাইয়ের এমিরেটস

দুবাইভিত্তিক এমিরেটস গ্রুপ বিপুল সংখ্যক কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ‘এমিরেটস এয়ারলাইন’ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং ইউনিট ‘ডিনাটা’ বিভাগ দুটি চলতি বছরের মধ্যে ১৭ হাজার ৩০০ কর্মী নিয়োগ দেবে বলে জানিয়েছে। পৃথক ৩৫০টি পদে জনবল নেওয়া হবে।

মঙ্গলবার (২২ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

এমিরেটস গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, ৩৫০ পদে কর্মী নিয়োগের ফলে প্রতিষ্ঠানটির সামগ্রিক কর্মী সংখ্যা ১৪ শতাংশ বৃদ্ধি পাবে।

বিপুল সংখ্যক কর্মী নিয়োগের উদ্দেশ্যে বিশ্বব্যাপী কর্মী খোঁজার আয়োজন করবে এমিরেটস গ্রুপ। এ জন্য বছরজুড়ে বিশ্বের বিভিন্ন দেশের ১৫০টি শহরে দুই হাজার ১০০টিরও বেশি ওপেন ডে ও নিয়োগ সংক্রান্ত ইভেন্ট আয়োজন করা হবে।

বিপুল সংখ্যক পদের মধ্যে কেবিন ক্রু, পাইলট ও ইঞ্জিনিয়ারদের পাশাপাশি কার্গো, ক্যাটারিং এবং গ্রাউন্ড হ্যান্ডেলিং পদও রয়েছে। এ ছাড়া ‘ডিনাটা’ আলাদাভাবে চার হাজারের বেশি কর্মী নিয়োগ দেবে শুধু কার্গো, ক্যাটারিং ও গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের জন্য।

দুবাইকে বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমিরেটস গ্রুপ। ডি৩৩ নামে পরিচিত ১০ বছরব্যাপী পরিকল্পনার আওয়াতায় নগর রাষ্ট্রটি পর্যটনে বিনিয়োগ এবং রিয়েল এস্টেটসহ বিদেশি পুঁজিরর মাধ্যমে অর্থনীতিতে সাফল্য ঘটাতে চাইছে।

বিশ্বের উঁচু টাওয়ারের আবাসস্থল হিসেবে দুবাই শহরটি চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ৮০ লাখ ৬৮ হাজার দর্শনার্থী পরিদর্শন করেছেন। যা সরকারি তথ্য অনুযায়ী এক বছর আগের তুলনায় ৭ শতাংশ বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিরানী বাজারে বিকেএসপির সামনে আবাসিক হোটেল স্টার লুক ঘিরে আলোচনা, তদন্তের দাবি

১

আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র উদ্ধার

২

উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না

৩

বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার

৪

নতুন উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু

৫

হাফেজ মাওঃ বাইজিদ বোস্তামী: ইসলামী অঙ্গনে জনপ্রিয় এক সুমিষ্টভাষী বক্তা ও গজলশিল্পী

৬

এক বছরের মধ্যে সলঙ্গাকে উপজেলা করার আশ্বাস এমপি ভিপি আয়নুল হকের

৭

সিরাজগঞ্জে যুব দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা

৮

রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

৯

উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে, রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন আমিনুল ইসলাম।

১০

সিরাজগঞ্জে এসবি রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থী ১ জন ফেলও ১ জন।

১১

এইচএসসি পরীক্ষার ফলাফলে রায়গঞ্জে শীর্ষে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ

১২

রায়গঞ্জে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে অদম্য মেধাবীর এইচএসসিতে সাফল্য, এবার স্বপ্ন বিশ্ববিদ্যালয়

১৩

চান্দাইকোনা পাবনা বাজারে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

১৪

রায়গঞ্জে সাংবাদিক আশরাফ আলী আর নেই

১৫

রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৬

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের ও সাংগঠনিক ফরিদ নির্বাচিত

১৭

ছিনতাইয়ের নাটক সাজিয়ে হত্যা, দুই বছর পর বেরিয়ে এলো ভাইয়ের পরিকল্পনা

১৮

অটোরিকশা ছিনতাই নয়, রায়গঞ্জে পারিবারিক বিরোধে হত্যা—২ বছর পর গ্রেপ্তার আপন ছোট ভাই

১৯

ভূঞাপুরে গাঁজারসহ দুইজন আটক

২০