stvadmin
৫ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট বুধবার বিকেলে ভূইয়াগাঁতী বাসস্ট্যান্ডে
এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে ঘুড়কা ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. নাজমুল হুদা। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার দুলাল। সমাবেশে বক্তব্য দেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডল, সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম খোকন, ঘুড়কা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশীদ শাহীন, বিএনপি নেতা আনোয়ার হোসেন খাঁন, সলঙ্গা থানা মৎস্যজীবী দলের সভাপতি আহসান হাবিব । এ সময় ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা, সরকারি চাকরি পেয়েই তালাক

রায়গঞ্জে মামলার তদন্তে আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

সিরাজগঞ্জে লংমার্চ শেষে দলীয় কার্যালয়ে জামায়াত নেতার মৃ’ত্যু

গাজীপুর সিটি কর্পোরেশনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

গাজীপুর সিটি কর্পোরেশনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আলোচনা ও পরিচিতি সভা

এই আন্দোলন দলের আন্দোলন নয়, ১৮ কোটি মানুষের অধিকারের আন্দোলন” সিরাজগঞ্জ পথ সভায়- ড. শফিকুর রহমান।

লং মার্চ বাস্তবায়নে সিরাজগঞ্জে তীব্র রোদ উপেক্ষা করে জনস্রোত, নিরাপত্তায় ৫০০ পুলিশ

লংমার্চ ঘিরে হাটিকুমরুলে পুলিশের তৎপরতা, মহাসড়কে বাড়তি নজরদারি

আজ Channel 6-এর প্রতিষ্ঠাতা সুরনজিত সরকার সূর্যের জন্মদিন

রাজশাহীতে ওসি আটক নিয়ে ছড়ানো খবরে সিরাজগঞ্জ পুলিশের প্রতিবাদ

১০

রাজশাহীতে ফ্ল্যাটে নারীসহ সিরাজগঞ্জের এক ওসি আটক, ধরিয়ে দিলেন স্ত্রী!

১১

বাড়ছে যানজট ও পরিবেশ দূষণ রায়গঞ্জে সড়ক দখল করে গড়ে উঠেছে দোকান ও যানবাহনের স্ট্যান্ড

১২

সোনাখাড়ায় জনদুর্ভোগ লাঘবে চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে সড়ক সংস্কার

১৩

শৈশবের সোনালি দিন পেরিয়ে নতুন স্বপ্নের পথে রাহাত

১৪

দক্ষিণ আফ্রিকায় সিপিএ মহাসচিবের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

১৫

ভূমি সেবায় দুর্নীতি বরদাশত করা হবে না: ভূমি প্রতিমন্ত্রী

১৬

কালিয়াকৈরে বৃষ্টির মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৭

সিরাজগঞ্জে দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

১৮

ইয়াবাসহ ভূঞাপুরের দুই যুবক গ্রেপ্তার জুলাই যোদ্ধা পরিচয়

১৯

ভূঞাপুরে মেঘনা লাইফের মৃত্যুদাবীর চেক বিতরণ পরিবার পেল ২লাখ ১৯ হাজার টাকা

২০