techtaranga
২২ জানুয়ারী ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাগোস দ্বীপ নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

যুক্তরাজ্যের চাগোস দ্বীপপুঞ্জ-সংক্রান্ত চুক্তিকে ‘চরম বোকামি’ বলে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালে লন্ডন চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের হাতে তুলে দেয় এবং সেখানে থাকা একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লিজে দেয়। এই চুক্তি নিয়ে দ্বিচারিতা দেখিয়েছেন ট্রাম্প।

গতবছরের মে মাসে ৩.৪ বিলিয়ন পাউন্ড (৪.৬ বিলিয়ন ডলার) মূল্যের এই চুক্তিতে সাক্ষর করে যুক্তরাজ্য। তখন অবশ্য ট্রাম্প এ নিয়ে লন্ডনের ভূয়সী প্রশংসা করে। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের বিরোধিতা ও সেখানে সেনা পাঠানোর কারণে ট্রাম্প চটেছেন। তাই ওই চুক্তিকেই এখন ‘স্টুপিড চুক্তি’ বলে আখ্যা দিয়েছেন। এতে মুখোমুখি অবস্থানে চলে গেছে বিশ্বের দুই পরাশক্তি।

যুক্তরাজ্য-মরিশাসের চুক্তি অনুযায়ী, চাগোস দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ দিয়েগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ যুক্তরাজ্য নিজের কাছেই রাখবে।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই চুক্তিকে ‘একটি ঐতিহাসিক সাফল্য’ হিসেবে বর্ননা করেছিলেন। তবে মঙ্গলবার ট্রাম্প এটিকে ‘সম্পূর্ণ দুর্বলতার প্রকাশ’ বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই চুক্তি তার গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রচেষ্টার পেছনে থাকা ‘জাতীয় নিরাপত্তাজনিত বহু কারণের দীর্ঘ তালিকার’ একটি অংশ।

যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেন, দেশটি ‘কখনোই জাতীয় নিরাপত্তার প্রশ্নে আপস করবে না।’ লন্ডন চাচ্ছে, প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে এই উত্তেজনা কমাতে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ট্রাম্প ট্রুথ সোশালে লিখেছেন, অবিশ্বাস্য হলেও সত্য, যুক্তরাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থাকা সত্ত্বেও তাদের ন্যাটো মিত্র যুক্তরাজ্য কোনো স্পষ্ট কারণ ছাড়াই দিয়েগো গার্সিয়া দ্বীপটি মরিশাসকে দেওয়ার পরিকল্পনা করছে।

তিনি আরও বলেছেন, চাগোস দ্বীপপুঞ্জের অংশ ডিয়েগো গার্সিয়ার সার্বভৌমত্ব হস্তান্তরের ব্রিটিশ সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তার দিক থেকে গুরুতর উদ্বেগের বিষয়। এই সিদ্ধান্তই প্রমাণ করে কেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অধীনে থাকা জরুরি এবং এ পদক্ষেপ যে চীন ও রাশিয়ার নজরে পড়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

তবে যুক্তরাজ্যের মন্ত্রী ড্যারেন জোন্স বলেছেন, এই চুক্তিই সামরিক ঘাঁটির জন্য সবচেয়ে ভালো সমাধান, কারণ এর মাধ্যমে আগামী ১০০ বছর ঘাঁটির কার্যক্রম নিশ্চিত করা যাবে। তিনি আরও বলেছেন, চুক্তিটি ইতোমধ্যেই স্বাক্ষরিত হয়েছে, এখন এটি আর বদলানো সম্ভব নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অজ্ঞাত মোটরসাইকেল আরোহী

১

সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলনমেলা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

পাঙ্গাসী ইউনিয়নে জনগণের সেবক হতে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সালাউদ্দিন হাসিনুর

৩

রায়গঞ্জের নিমগাছী গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা, থানায় ৩ অডিট সদস্য

৪

ভূঞাপুর পৌরসভায় ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ: স্বাক্ষর জাল করে ভোটার স্থানান্তর, তদন্তে প্রশাসন

৫

দুর্গাপূজায় নিরাপত্তার চাদরে রায়গঞ্জ, প্রস্তুতি সভায় প্রশাসনের নানা সিদ্ধান্ত

৬

ভূঞাপুরে সামিয়ানা ছাড়া বালুবাহী ট্রাক চলাচল দুই ব্যক্তিকে জরিমানা

৭

রায়গঞ্জে পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার

৮

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা

৯

তাড়াশে কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের সঙ্গে এমপি ভিপি আয়নুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০

রায়গঞ্জে ২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

১১

রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১২

রায়গঞ্জে চান্দাইকোনা অটোরিকশা-অটোভ্যান মালিক সমিতির উদ্বোধন

১৩

জনসেবার প্রত্যয়ে মানুষের পাশে মেম্বার পদপ্রার্থী মোঃ সোহেল রানা—ভাঙা রাস্তা সংস্কারে নিজেই হাতে তুলে নিলেন কোদাল

১৪

জমকালো আয়োজনে ‘সেতু বিউটি পার্লার’-এর শুভ উদ্বোধন

১৫

রায়গঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬

রায়গঞ্জের পারকোদলা এতিমখানায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৭

সলঙ্গায় সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১৮

মোহনপুরে রেশম চাষী সমাবেশ অনুষ্ঠিত: ঐতিহ্যবাহী রেশম শিল্প রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

১৯

প্রতিহিংসার রাজনীতি নয়, জনগণের সেবায় ব্রহ্মগাছায় চেয়ারম্যান পদে লড়তে চান আব্দুর রাজ্জাক

২০