techtaranga
২১ জানুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বি গ্রুপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। গতকাল বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়। এর ফলে বিশ্বকাপে বাংলাদেশ পড়ে গেছে কঠিন সমীকরণের সামনে।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২৩ জানুয়ারি হারারেতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই ম্যাচে জিততেই হবে জুনিয়র টাইগারদের।কুইন্স স্পোর্টস ক্লাবে টানা বৃষ্টির কারণে খুব কম খেলা সম্ভব হয়েছে। ম্যাচটি ৪৭ ওভারে নামিয়ে আনা হলেও মাত্র ১০ ওভার খেলা হয়। সেই সময়ে নিউজিল্যান্ড করে ৫১ রান, এক উইকেট হারিয়ে। এরপর আবার বৃষ্টি নামে। শেষ পর্যন্ত আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। দুই দলই পয়েন্ট ভাগ করে নেয়।

এর আগে ১৭ জানুয়ারি একই মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি হয়েছিল। সেই ম্যাচে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ ১৮ রানে হারে। দুই ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ এক পয়েন্ট। গ্রুপ বি-তে তারা এখন তৃতীয় স্থানে আছে।

এই গ্রুপ থেকে সুপার সিক্সে উঠবে তিনটি দল। ভারত ইতোমধ্যে সুপার সিক্স নিশ্চিত করেছে। তারা ২৪ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ খেলবে। বাংলাদেশের সামনে এখন একটাই পথ খোলা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে না পারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূঞাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

১

ভূঞাপুরে তিন ইউনিয়নের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

২

রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আবুল কালাম বিশ্বাসের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৪

রায়গঞ্জে নতুন ‘ভূঞাগাঁতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাবে গণশুনানি অনুষ্ঠিত

৫

ভূঞাপুরের ফলদার কুমারপাড়ায় মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা পরিদর্শনে ইউএনও মাহবুব হাসান

৬

উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে, রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন রনি তালুকদার।

৭

রায়গঞ্জে নবযোগদানকৃত ৭৬ প্রাথমিক শিক্ষকের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

৮

রায়গঞ্জে বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেপ্তার

৯

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন

১০

ভূঞাপুরে মসজিদে মুসুল্লির মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগ, আটক ১

১১

রায়গঞ্জে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

১২

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে নির্বাচিত আ.ফ.ম. ইফতি বিন ইফতেখার

১৩

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অজ্ঞাত মোটরসাইকেল আরোহী

১৪

সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলনমেলা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

পাঙ্গাসী ইউনিয়নে জনগণের সেবক হতে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সালাউদ্দিন হাসিনুর

১৬

রায়গঞ্জের নিমগাছী গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা, থানায় ৩ অডিট সদস্য

১৭

ভূঞাপুর পৌরসভায় ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ: স্বাক্ষর জাল করে ভোটার স্থানান্তর, তদন্তে প্রশাসন

১৮

দুর্গাপূজায় নিরাপত্তার চাদরে রায়গঞ্জ, প্রস্তুতি সভায় প্রশাসনের নানা সিদ্ধান্ত

১৯

ভূঞাপুরে সামিয়ানা ছাড়া বালুবাহী ট্রাক চলাচল দুই ব্যক্তিকে জরিমানা

২০