stvadmin
৩১ অগাস্ট ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে কলেজছাত্রীকে হয়রানি ও র‍্যাগিংয়ের অভিযোগ, শাহিনের শাস্তির দাবিতে মানববন্ধন

Oplus_16908288

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের এক ছাত্রীর শালীনতাহানি ও র‍্যাগিংয়ের অভিযোগে অভিযুক্ত শাহিন শেখের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের প্রধান ফটকসংলগ্ন সড়কে কলেজের সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম বাবু, শামীম বিশ্বাস, শাহজাহান আলী ও লাইলী বেগম। বক্তারা অভিযোগ করেন, কলেজ ক্যাম্পাসে এক ছাত্রীকে হয়রানি ও র‍্যাগিংয়ের ঘটনা ঘটেছে। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ তৈরি হয়েছে। তারা অভিযুক্ত শাহিন শেখকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—অভিযুক্ত শাহিন শেখকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা, সাধারণ শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে নিরাপদ ও ভয়মুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং র‍্যাগিং ও মানসিক নির্যাতনমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা।

বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ জায়গা হওয়া উচিত। কোনো শিক্ষার্থী যাতে হয়রানি, শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে কলেজের সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে ভাইরাল ‘কী রাগ করলা’—আসলেই কে সেই ইমান আলী?

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি ভিপি আয়নুল হকের শুভেচ্ছা

রায়গঞ্জে কলেজছাত্রীকে হয়রানি ও র‍্যাগিংয়ের অভিযোগ, শাহিনের শাস্তির দাবিতে মানববন্ধন

আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর দখলমুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান

জামগড়ায় চিটিংবাজির অভিযোগকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত যুবক

ঢাকার সাভার-আশুলিয়ায় ২১০ পিস ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন প্রদান।

রায়গঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

বাঘার জননী ক্লিনিকে সিজারের পর নবজাতকের মৃ’ত্যু

রায়গঞ্জে মসজিদের সীমানাপ্রাচীর ভাঙার অভিযোগ, স্থানীয়দের মধ্যে অসন্তোষ

১০

দিন দিন জনপ্রিয় হচ্ছে খাঁচায় মাছ চাষ” পুষ্টির চাহিদা মিটিয়ে স্বাবলম্বী শত শত পরিবার।

১১

বাবা নেই, অল্প বয়সেই অটোরিকশার স্টিয়ারিংয়ে আবু রায়হান—গাজীপুরে মানবিকতার দৃষ্টান্ত টি_এসআই রফিকের

১২

ভেজাল সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

১৩

পীরগঞ্জে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় আটক ০১, থানায় মামলা

১৪

বিএসটিআই’র অনুমোদন ছাড়াই মোজেরোলা চিজ উৎপাদন: ৫০ হাজার টাকা জরিমানা

১৫

ঘুড়কা স্কুলের সামনে ইভটিজিং, অতিরিক্ত পুলিশ সুপারের অভিযানে আটক ৩

১৬

রায়গঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি টিটন গ্রেপ্তার

১৭

নওগাঁয় মানবসেবা স্বেচ্ছাসেবী সংগঠনের  মাদক বিরোধী সভা ও র‍্যালী

১৮

এনামুল কাদিরের নেতৃত্বে নান্দাইলে ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

১৯

আত্রাইয়ে খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ হয়েছে

২০