stvadmin
২৯ অগাস্ট ২০২৬, ৯:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন প্রদান।

শ্যামল হালদার
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসাসেবা আরও সহজ ও উন্নত করতে ইসিজি মেশিন প্রদান করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে স্থানীয় এমপি ভিপি আয়নুল হকের সৌজন্যে এবং উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খাঁনের অর্থায়নে হাসপাতালের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া ইসলাম তন্বীর হাতে ইসিজি মেশিনটি তুলে দেওয়া হয়।

জানা যায়, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইসিজি মেশিনটি এক বছরের বেশি সময় ধরে বিকল থাকায় হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগ নির্ণয়ে ভোগান্তিতে পড়ছিলেন রোগীরা। নতুন মেশিন পাওয়ায় এখন থেকে হাসপাতালে ইসিজি পরীক্ষা ও হৃদরোগ নির্ণয়ের সেবা আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ভিপি আয়নুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খাঁন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষক দলের আহ্বায়ক আব্দুল কালাম আজাদ, যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা এবং রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আহসানুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নতুন ইসিজি মেশিনের মাধ্যমে দীর্ঘদিনের এই সংকটের অবসান হয়ে রায়গঞ্জের সাধারণ মানুষ আরও দ্রুত ও সহজে চিকিৎসাসেবা পাবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামগড়ায় চিটিংবাজির অভিযোগকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত যুবক

ঢাকার সাভার-আশুলিয়ায় ২১০ পিস ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন প্রদান।

রায়গঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

বাঘার জননী ক্লিনিকে সিজারের পর নবজাতকের মৃ’ত্যু

রায়গঞ্জে মসজিদের সীমানাপ্রাচীর ভাঙার অভিযোগ, স্থানীয়দের মধ্যে অসন্তোষ

দিন দিন জনপ্রিয় হচ্ছে খাঁচায় মাছ চাষ” পুষ্টির চাহিদা মিটিয়ে স্বাবলম্বী শত শত পরিবার।

বাবা নেই, অল্প বয়সেই অটোরিকশার স্টিয়ারিংয়ে আবু রায়হান—গাজীপুরে মানবিকতার দৃষ্টান্ত টি_এসআই রফিকের

ভেজাল সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় আটক ০১, থানায় মামলা

১০

বিএসটিআই’র অনুমোদন ছাড়াই মোজেরোলা চিজ উৎপাদন: ৫০ হাজার টাকা জরিমানা

১১

ঘুড়কা স্কুলের সামনে ইভটিজিং, অতিরিক্ত পুলিশ সুপারের অভিযানে আটক ৩

১২

রায়গঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি টিটন গ্রেপ্তার

১৩

নওগাঁয় মানবসেবা স্বেচ্ছাসেবী সংগঠনের  মাদক বিরোধী সভা ও র‍্যালী

১৪

এনামুল কাদিরের নেতৃত্বে নান্দাইলে ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

১৫

আত্রাইয়ে খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ হয়েছে

১৬

বিরলে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

আশুলিয়া ও সাভারে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

মেধাবী ছাত্র ‘সাদ’ আর নেই :এলাকায় শোকের ছায়া

১৯

রায়গঞ্জে ছুরিকাঘাতে শিক্ষার্থী হত্যা, গাজীপুর থেকে টিটোন গ্রেপ্তার

২০