stvadmin
২৭ অগাস্ট ২০২৬, ৮:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ
আত্রাই নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলায় সরকারের খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় নিম্ন আয়ের ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে দুই দিনব্যাপী এ কার্যক্রমে উপকারভোগীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

গত মঙ্গলবার ও বৃহস্পতিবার (২৫ ও ২৭আগষ্ট) সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত ইউনিয়নের রাসাদ ইন্টারপ্রাইজ বিক্রয় কেন্দ্রে এ চাল বিতরণ করা হয়।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদফতর কর্তৃক পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের ভোক্তাদের ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।

খাদ্যবন্ধক কর্মসূচির কারণে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে বলে জানান উপকারভোগীরা। তারা বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হয়। এখানে কম দামে চাল পাওয়ায় তাঁদের কিছুটা হলেও আর্থিক চাপ কমবে।

স্থানীয় জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সরকারের এই মানবিক উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়নের জন্য কঠোর তদারকি করা হচ্ছে। যাতে কোনো অনিয়ম বা ভোক্তার ভোগান্তি না হয়।

সরকারের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেজাল সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় আটক ০১, থানায় মামলা

বিএসটিআই’র অনুমোদন ছাড়াই মোজেরোলা চিজ উৎপাদন: ৫০ হাজার টাকা জরিমানা

ঘুড়কা স্কুলের সামনে ইভটিজিং, অতিরিক্ত পুলিশ সুপারের অভিযানে আটক ৩

রায়গঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি টিটন গ্রেপ্তার

নওগাঁয় মানবসেবা স্বেচ্ছাসেবী সংগঠনের  মাদক বিরোধী সভা ও র‍্যালী

এনামুল কাদিরের নেতৃত্বে নান্দাইলে ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

আত্রাইয়ে খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ হয়েছে

বিরলে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আশুলিয়া ও সাভারে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

মেধাবী ছাত্র ‘সাদ’ আর নেই :এলাকায় শোকের ছায়া

১১

রায়গঞ্জে ছুরিকাঘাতে শিক্ষার্থী হত্যা, গাজীপুর থেকে টিটোন গ্রেপ্তার

১২

রায়গঞ্জে এইচএসসি পরীক্ষার্থী হত্যা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

১৩

সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

১৪

আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হত্যা: মূল রহস্য উদঘাটন, প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার

১৫

রায়গঞ্জে দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

১৬

হাটিকুমরুলে নিউ আবাসিক হোটেলে অবাধে চলছে পতিতাবৃত্তি

১৭

তাড়াশে সেচমোটরের বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু, এলাকায় শোক

১৮

রায়গঞ্জে ফুলজোড় নদীতে নিষিদ্ধ জালের ফাঁদ, উদ্ধার করে পুড়িয়ে দিল মৎস্য বিভাগ

১৯

বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদে রায়গঞ্জ জামায়াতের নিন্দা

২০