stvadmin
২৫ অগাস্ট ২০২৬, ৩:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে ফুলজোড় নদীতে নিষিদ্ধ জালের ফাঁদ, উদ্ধার করে পুড়িয়ে দিল মৎস্য বিভাগ

Oplus_16908288

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৫০টি চায়না দুয়ারী জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার শ্যামগোপ এলাকায় ফুলজোড় নদীতে এ অভিযান পরিচালনা করেন রায়গঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

অভিযানকালে নদীতে পেতে রাখা নিষিদ্ধ চায়না দুয়ারী জালগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ৫০টি জাল ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় রায়গঞ্জ থানা পুলিশের সদস্য এবং উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রায়গঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করলে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ে। এতে নদীর জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিষিদ্ধ এসব জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, ফুলজোড় নদীতে চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধ করা গেলে দেশীয় মাছ ও জলজ প্রাণীর প্রজনন এবং বংশবিস্তার আরও স্বাভাবিক হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিমগাছী মৎস প্রকল্পের খুঁটি-তার বাসায় নেওয়ার অভিযোগ, জব্দ করলেন চেয়ারম্যান

১

রায়গঞ্জে ভয়াবহ আগুনে গোডাউন পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

২

গোবিন্দাসীর হাট একসময় গরুর ভিড়ে পা ফেলার জায়গা ছিল না, এখন গরু শুন্য

৩

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আবু হানিফ খান ।

৪

রায়গঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল দোকান ক্ষতি প্রায় ৮০ লাখ টাকা।

৫

রায়গঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল ৩ গোডাউন-দোকান; ক্ষতি ৭৫ লাখ টাকা

৬

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিক আসিফের বাড়িতে প্রেমিকা সুবর্ণার অনশন।

৭

প্রয়োজন সহায়তা: রায়গঞ্জে স্বেচ্ছায় মানুষের পাশে থাকলেও আজ তুফানের পাশে কেউ নেই

৮

সোনাখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাবলুর মোটরসাইকেল শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন।

৯

সোনাখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাবলুর মোটরসাইকেল শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন।

১০

রায়গঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী জুয়েল

১১

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১২

সিরাজগঞ্জে ফেরার পথে দুর্ঘটনা, অক্ষত বিএনপি নেতা লেনিন ও সফরসঙ্গীরা

১৩

সলঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন রাহিদ মান্নান লেনিন

১৪

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২৫ জন

১৫

রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা

১৬

রায়গঞ্জে দেয়াল নির্মাণে বাধা, সাড়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

১৭

দোকানপাট ও স্ট্যান্ডে দখল: যানজটে রায়গঞ্জের ভূঁইয়াগাতীর গুরুত্বপূর্ণ সড়ক।

১৮

ব্রহ্মগাছা ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আব্দুর রাজ্জাক

১৯

রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে দুর্বৃত্তদের আগুন

২০