
সিরাজগঞ্জের রায়গঞ্জে ছুরিকাঘাত ও হামলায় এইচএসসি পরীক্ষার্থী আব্দুর রহমান (২০) নিহতের ঘটনায় প্রধান আসামি টিটোনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানা পুলিশ।
মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে টিটোনের ছুরিকাঘাত ও হামলায় আব্দুর রহমান ও তার বড় ভাই মো. হাসান গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আব্দুর রহমানের মৃত্যু হয়। আহত হাসান বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, “আব্দুর রহমান নিহতের ঘটনায় প্রধান আসামি টিটোনকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
মন্তব্য করুন