
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৫ আগস্ট ২০২৬ তারিখে সিআর মামলা নং-২৫৩/২৬ (রায়)-এর ওয়ারেন্টভুক্ত আসামি মো. কাউছার হোসেন, পিতা—বেল্লাল হোসেন, সাং—নওদা শালুয়া, থানা—রায়গঞ্জ, জেলা—সিরাজগঞ্জকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া রায়গঞ্জ থানার মামলা নং-১১, তারিখ ২৪ আগস্ট ২০২৬-এর এজাহারনামীয় আসামি মো. আবু সাঈদ সেখ (৪০), পিতা—মো. শুকুর আলী, সাং—কৃষ্ণদিয়া, থানা—রায়গঞ্জ, জেলা—সিরাজগঞ্জকেও গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে চালানমূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন