stvadmin
২৬ অগাস্ট ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

Oplus_16908288

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিনটি পালন উপলক্ষে সকালে বিভিন্ন মসজিদ,মাদরাসা, মাজারসহ ধর্মীয় প্রতিষ্ঠানে আয়োজন করা হয় কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল মহানবীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে দরগা রোড এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় আহলে সুন্নাত ওয়াল জামা’আত সিরাজগঞ্জ জেলার সভাপতি মোখলেসুর রহমান,সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম আল কাদরী, শহর শাখার সভাপতি খায়রুল ইসলামসহ সিরাজগঞ্জের সকল দরবার শরিফের পীর মাশায়েখ, খাদেম ও ভক্তরা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী নানা আয়োজনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ও কর্ম, মানবতা, শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব এবং ন্যায়-নীতির ওপর আলোচনা করেন বক্তারা।

আলোচকরা বলেন,মহানবী (সা.) ছিলেন মানবতার মুক্তির দূত। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলেই ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।

এ সময় মহানবী (সা.)-এর দেখানো আদর্শে জীবন পরিচালনা এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি,মুসলিম উম্মাহর কল্যাণ এবং বিশ্বমানবতার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছিনতাইয়ের নাটক সাজিয়ে হত্যা, দুই বছর পর বেরিয়ে এলো ভাইয়ের পরিকল্পনা

১

অটোরিকশা ছিনতাই নয়, রায়গঞ্জে পারিবারিক বিরোধে হত্যা—২ বছর পর গ্রেপ্তার আপন ছোট ভাই

২

ভূঞাপুরে গাঁজারসহ দুইজন আটক

৩

নিমগাছী মৎস প্রকল্পের খুঁটি-তার বাসায় নেওয়ার অভিযোগ, জব্দ করলেন চেয়ারম্যান

৪

রায়গঞ্জে ভয়াবহ আগুনে গোডাউন পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

৫

গোবিন্দাসীর হাট একসময় গরুর ভিড়ে পা ফেলার জায়গা ছিল না, এখন গরু শুন্য

৬

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আবু হানিফ খান ।

৭

রায়গঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল দোকান ক্ষতি প্রায় ৮০ লাখ টাকা।

৮

রায়গঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল ৩ গোডাউন-দোকান; ক্ষতি ৭৫ লাখ টাকা

৯

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিক আসিফের বাড়িতে প্রেমিকা সুবর্ণার অনশন।

১০

প্রয়োজন সহায়তা: রায়গঞ্জে স্বেচ্ছায় মানুষের পাশে থাকলেও আজ তুফানের পাশে কেউ নেই

১১

সোনাখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাবলুর মোটরসাইকেল শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন।

১২

সোনাখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাবলুর মোটরসাইকেল শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন।

১৩

রায়গঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী জুয়েল

১৪

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৫

সিরাজগঞ্জে ফেরার পথে দুর্ঘটনা, অক্ষত বিএনপি নেতা লেনিন ও সফরসঙ্গীরা

১৬

সলঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন রাহিদ মান্নান লেনিন

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২৫ জন

১৮

রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা

১৯

রায়গঞ্জে দেয়াল নির্মাণে বাধা, সাড়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

২০