stvadmin
১৩ অগাস্ট ২০২৬, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে ইয়াবাসহ দুই যুবককে ধরে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৭ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে সোনাখাড়া ইউনিয়ন মাদক নির্মূল কমিটির নেতৃবৃন্দ।

বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মৌহার তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে জব্দ করা ৭ পিস ইয়াবাসহ রায়গঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশে সোপর্দ করা দুই যুবক হলেন—রায়গঞ্জ উপজেলার পুল্লা গ্রামের জহুরুল ইসলামের ছেলে মো. মিলন হোসেন (৩০) ও হাজিপুর গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে মো. ওসমান গনি (২৩)।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে দুই যুবককে ইয়াবাসহ থানায় সোপর্দ করার পর তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা করা হয়েছে। পরে পুলিশ স্কটের মাধ্যমে মামলার কাগজপত্রসহ তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে তাদের আটকের সময় উপস্থিত ছিলেন সোনাখাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মাদক নির্মূল কমিটির সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন তালুকদার, কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সহসভাপতি মিলন আহমেদ মিন্টুসহ মাদক নির্মূল কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%af/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

রায়গঞ্জের হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ চারজনের যাবজ্জীবন

রায়গঞ্জে ইয়াবাসহ দুই যুবককে ধরে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন

রায়গঞ্জে ৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

ফ্যামিলি কার্ড প্রকল্প: ৩২১ কোটি টাকার ট্যাব কিনছে সরকার

রায়গঞ্জে করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উল্লাপাড়ায় পোনা মাছ ধরতে গিয়ে ব’জ্রপাতে কৃ’ষকের মৃ’ত্যু!

কালবেলা সাংবাদিকের মেয়ে নুসাইবা, এসএসসিতে তাড়াশ উপজেলার সেরা

১০

রায়গঞ্জে সাজাপ্রাপ্ত আসামি স্বপন কুমার দাস গ্রেফতার

১১

মা বাবার মুখ উজ্জ্বল করল নুসাইবা, এসএসসিতে গোল্ডেন এ প্লাস

১২

এসএসসিতে জিপিএ-৫ পেলেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী

১৩

৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি

১৪

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

১৫

চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে -পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা

১৬

রায়গঞ্জের চান্দাইকোনায় টিটিসি স্থাপনের দাবিতে সমাবেশ

১৭

সাক্ষী রেখে দিলে ধরা পড়ার ভয়ে ১১ বছরের শিশু রাজুকে হত্যা আসামি গ্রেফতার ২

১৮

কারিগরি ট্রেনিং ইনস্টিটিউট স্থানান্তর ঠেকাতে রায়গঞ্জে গণবিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

১৯

রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেফতার

২০