stvadmin
৫ অগাস্ট ২০২৬, ৭:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাসিরনগর হরিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নি কান্ড ঘটে।

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক প্রবাসীর বসতঘর পুড়ে ছাই। আকস্মিক ভয়াবহ অগ্নিকান্ডটি ঘটেছে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের টেকপাড়া গ্রামে। বসতঘর, আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ২ টি ঘর সহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সুত্রে জানাযায়, আজ মঙ্গলবার ৪ আগস্ট  ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর  ইউনিয়নের টেকপাড়া গ্রামে দুপুর  আনুমানিক ১২ ঘটিকায় টেকপাড়া গ্রামের বাসিন্দা আনিস খাঁর বাড়িতে ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটে।
দুপুরের খাবার প্রস্তুুত করার উদ্দেশ্যে রান্না ঘরে থাকা গ্যাস সিলিন্ডার হঠাৎ  বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। এতে ২ টি বসতঘর, আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত জিনিসপত্র ধান- চাল, অন্যান্য ফসলাদি, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, নগদ অর্থ সহ মুহূর্তের মধ্যেই প্রবাসে থাকা   পরিবারের দীর্ঘদিনের তিলতিল করে জমানো অর্থ ও অন্যান্য সম্পদ নিমিষেই আগুনে ভস্মীভূত হয়।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করলেও  ততোক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে পড়ে।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন মানবেতর জীবনযাপন করছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে তাদের সর্বস্ব পুড়ে এখন তারা নিঃশ্ব। অগ্নি কান্ডে ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানান। কিন্তু কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে তারা প্রতিবেদককে জানিয়েছেন।
তারা সরকার ও সমাজের বিত্তশালী মানুষের সহযোগিতা কামনা করছে।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা যায়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%b8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে পুলিশের পৃথক অভিযানে আটক ৩

রায়গঞ্জে ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

জুলাই স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

গণঅভ্যুত্থানে শহীদ রিক্সা চালক নজরুলের নামে সড়ক উদ্বোধন

রায়গঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি আটক

নাসিরনগর হরিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নি কান্ড ঘটে।

Hello world!

রাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

মাঠের ভোটযুদ্ধ শুরু

১০

কোন কোন আসনে লড়বে জাতীয় পার্টি, তালিকা প্রকাশ

১১

জামায়াতে ইসলামীর জনসমাবেশ ও নির্বাচনি প্রচারণা শুরু

১২

সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান

১৩

নির্বাচনে ‘সহজ আসন’ কম, সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী ৩১ কেন্দ্রে

১৪

হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি প্রচার শুরু

১৫

পছন্দের প্রতীক পেয়ে যা বললেন তাসনিম জারা

১৬

জোটের ভোটের রাজনীতির হিসাব পাল্টে গেল!

১৭

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

১৮

গণভোট দেওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি

১৯

গ্রিনল্যান্ডের দাবিতে অনড় ট্রাম্প, ইউরোপীয়দের সেনা মোতায়েন

২০