stvadmin
৮ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাগরপুরে জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নাগরপুরে জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, নাগরপুর:
তরুণদের একতাবদ্ধ করা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির বার্তা নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। গত ৭ নভেম্বর ২০২৬ স্থানীয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমী দর্শক ও তরুণদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ডি.পি. ও উপজেলা শ্রমিক দলের সভাপতি জনাব মোঃ আরিফুর রহমান (নবা)। ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি এবং দপ্তিয়র ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক জনাব মোঃ আব্দুল্লাহ আল-সজীব।
জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ও নাগরপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ সামরুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ক্রীড়াচর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
উদ্বোধকের বক্তব্যে আব্দুল্লাহ আল-সজীব বলেন, “তরুণদের মাদক, সন্ত্রাস ও অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ফুটবল শুধু বিনোদন নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ শেখায়। নিয়মিত খেলাধুলার আয়োজন স্থানীয় পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরি করবে এবং সুস্থ ধারার সামাজিক পরিবেশ নিশ্চিত করবে।”
প্রধান অতিথি মোঃ আরিফুর রহমান (নবা) স্থানীয় ক্রীড়া উন্নয়ন ও তরুণদের ঐক্যের ওপর জোর দিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
সভাপতি মোঃ সামরুল হোসেন অতিথি, খেলোয়াড় ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “স্থানীয় তরুণদের প্রতিভা বিকাশ ও সমাজকে ইতিবাচক ধারায় রাখতেই আমাদের এ প্রচেষ্টা।”
স্থানীয় ক্রীড়ামোদীদের আশা, জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাবের এ ধরণের উদ্যোগ নাগরপুরের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে পল্লী বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৭০ বছর বয়সী শ্রমিক।

১

রায়গঞ্জে জোড়া খুন মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার

২

নাগরপুরে জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৩

ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৪

রায়গঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র নানা আয়োজন

৫

মদনে অটোরিকশা দুর্ঘটনায় নারীর মৃত্যু

৬

ছাত্ররাজনীতি থেকে জনসেবার প্রত্যয়—চান্দাইকোনার চেয়ারম্যান প্রার্থী বাদশা ফাহাদ আব্বাসীর বর্ণাঢ্য রাজনৈতিক পথচলা

৭

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, বিতরণ এতিমখানা-মাদ্রাসায়

৮

সলঙ্গায় ধুবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজীর শোডাউন

৯

জিরানী বাজারে বিকেএসপির সামনে আবাসিক হোটেল স্টার লুক ঘিরে আলোচনা, তদন্তের দাবি

১০

আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র উদ্ধার

১১

উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না

১২

বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার

১৩

নতুন উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু

১৪

হাফেজ মাওঃ বাইজিদ বোস্তামী: ইসলামী অঙ্গনে জনপ্রিয় এক সুমিষ্টভাষী বক্তা ও গজলশিল্পী

১৫

এক বছরের মধ্যে সলঙ্গাকে উপজেলা করার আশ্বাস এমপি ভিপি আয়নুল হকের

১৬

সিরাজগঞ্জে যুব দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা

১৭

রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

১৮

উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে, রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন আমিনুল ইসলাম।

১৯

সিরাজগঞ্জে এসবি রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থী ১ জন ফেলও ১ জন।

২০