
সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক দুটি মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—রায়গঞ্জ থানার নিয়মিত মামলা নং-১৮, তারিখ ১৮ আগস্ট ২০২৬-এর অপহরণ মামলার এজাহারনামীয় আসামি মো. আলামিন (৪৫)। তিনি আবুদিয়া গ্রামের মৃত চান্দুল্লাহ সেখের ছেলে।
অপরজন রায়গঞ্জ থানার মামলা নং-০৯, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬-এর মাদক মামলার আসামি মো. বুলবুল আহম্মেদ খান (৪২)। তিনি রাজশাহীর পুঠিয়া থানার ঝলমলিয়া কানাইপাড়া এলাকার মৃত কফিল উদ্দিন খানের ছেলে। বর্তমানে তিনি রায়গঞ্জ থানার গুনগাতী ৮ নম্বর ওয়ার্ডে বসবাস করেন।
পুলিশ জানায়, বুলবুল আহম্মেদ খানের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক মামলা করা হয়। গ্রেপ্তারের পর দুজনকেই চালান মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।