stvadmin
২১ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মসজিদে সভা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাল রায়গঞ্জ উপজেলা বিএনপি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলা কওমিয়া মাদ্রাসা ও জামে মসজিদে চেয়ার-সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা আয়োজন নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে রায়গঞ্জ উপজেলা বিএনপি।
সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদপত্রে উপজেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়, প্রকাশিত সংবাদে ঘটনাটিকে রাজনৈতিক সভা হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়, মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রতিষ্ঠানটির উন্নয়ন, পরিচালনা এবং ধর্মীয় বিষয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে অংশ নিতে সংসদ সদস্য মো. আয়নুল হকসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হন। অতিথিদের বসার জন্য চেয়ার ও সোফার ব্যবস্থা মসজিদ-মাদ্রাসা কর্তৃপক্ষ নিজেদের উদ্যোগে করে।
রায়গঞ্জ উপজেলা বিএনপির দাবি, সেখানে কোনো দলীয় সভা, রাজনৈতিক কর্মসূচি, মিছিল, স্লোগান কিংবা সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের ঘটনা ঘটেনি। বরং মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়ন এবং ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। �

প্রতিবাদপত্রে আরও বলা হয়, প্রকাশিত ছবির মাধ্যমে ঘটনার একটি অংশ তুলে ধরা হয়েছে। এতে পুরো অনুষ্ঠানের প্রকৃত চিত্র সম্পর্কে পাঠকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। এ কারণে সংবাদমাধ্যমকে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ ও তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে উপজেলা বিএনপি।
একই সঙ্গে প্রকাশিত সংবাদের বিভ্রান্তিকর অংশ সংশোধন ও প্রয়োজনীয় স্পষ্টীকরণ প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। প্রতিবাদপত্রে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ দুলাল হোসেন খান এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদের স্বাক্ষর রয়েছে। �

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে সভা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাল রায়গঞ্জ উপজেলা বিএনপি

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের জানাযা সম্পন্ন, রাসিক প্রশাসকের অংশগ্রহণ

রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা

রাজশাহী প্রেস ক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রতি রাজশাহীর সাংবাদিকদের শেষ শ্রদ্ধা

রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে শিল্পপতি জাহিদুল ইসলাম বাবলুর ঘোষণা

ভূঞাপুরে দুস্থদের মাঝে সরকারি তহবিলের শুকনো খাবার বিতরণ

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ জনকে জেল-জরিমানা

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো

রায়গঞ্জে বিয়ে বাড়িতে বক্স বন্ধের কথা বলায় মসজিদ কমিটির সদস্যদের মারধরের অভিযোগ

১০

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা, সরকারি চাকরি পেয়েই তালাক

১১

রায়গঞ্জে মামলার তদন্তে আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

১২

সিরাজগঞ্জে লংমার্চ শেষে দলীয় কার্যালয়ে জামায়াত নেতার মৃ’ত্যু

১৩

গাজীপুর সিটি কর্পোরেশনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

১৪

গাজীপুর সিটি কর্পোরেশনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আলোচনা ও পরিচিতি সভা

১৫

এই আন্দোলন দলের আন্দোলন নয়, ১৮ কোটি মানুষের অধিকারের আন্দোলন” সিরাজগঞ্জ পথ সভায়- ড. শফিকুর রহমান।

১৬

লং মার্চ বাস্তবায়নে সিরাজগঞ্জে তীব্র রোদ উপেক্ষা করে জনস্রোত, নিরাপত্তায় ৫০০ পুলিশ

১৭

লংমার্চ ঘিরে হাটিকুমরুলে পুলিশের তৎপরতা, মহাসড়কে বাড়তি নজরদারি

১৮

আজ Channel 6-এর প্রতিষ্ঠাতা সুরনজিত সরকার সূর্যের জন্মদিন

১৯

রাজশাহীতে ওসি আটক নিয়ে ছড়ানো খবরে সিরাজগঞ্জ পুলিশের প্রতিবাদ

২০