stvadmin
২৮ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে মসজিদের সীমানাপ্রাচীর ভাঙার অভিযোগ, স্থানীয়দের মধ্যে অসন্তোষ

Oplus_16908288

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের মধুপুর পূর্বপাড়া পুরাতন জামে মসজিদের নির্মাণকৃত সীমানাপ্রাচীর (বাউন্ডারি ওয়াল) ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

তবে অভিযুক্তদের একজন সীমানাপ্রাচীর ভাঙার বিষয়টি স্বীকার করে এটিকে যাতায়াতের সুবিধার জন্য করা হয়েছে বলে দাবি করেছেন।

মসজিদ কমিটি সূত্রে জানা যায়, মসজিদের সীমানা নির্ধারণ ও নিরাপত্তার জন্য বাউন্ডারি ওয়ালটি নির্মাণ করা হয়েছিল। গত ২০ আগস্ট বৃহস্পতিবার বিকেলে ওই সীমানাপ্রাচীরের একটি অংশ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেন মসজিদ কমিটির সদস্যরা।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে মৃত মোকছেদ আলীর ছেলে আব্দুল হামিদ, আব্দুল রাজ্জাক , আব্দুল মান্নান, আব্দুল ওয়াহাব এবং মৃত আশরাফ আলীর ছেলে সাকোয়াতের নাম উল্লেখ করা হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি আব্দুল সামাদ খান, সাধারণ সম্পাদক আব্দুল করিম শেখ ও কোষাধ্যক্ষ আব্দুল খালেক শেখ বলেন, মসজিদের সীমানা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছিল। সেটি ভেঙে দেওয়ার ঘটনায় তারা উদ্বিগ্ন। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত বিষয়টি পরিষ্কার করার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল হামিদ শেখ বলেন, “মসজিদের বিষয়ে আমি মিথ্যা বলব না। সীমানাপ্রাচীর আমি নিজ হাতে ভেঙেছি। আমার পায়ে সমস্যা থাকায় হাঁটতে পারি না। এ পাশ দিয়ে যাতায়াত করলে আমার সুবিধা হয়।”

অন্য অভিযুক্তদের বক্তব্য এ বিষয়ে পাওয়া যায়নি।

মসজিদ কমিটি জানিয়েছে, ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। তবে সীমানাপ্রাচীর ভাঙার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।

স্থানীয়দের কয়েকজন জানান, মসজিদের সীমানা, ব্যক্তিগত চলাচল কিংবা জমি-সংক্রান্ত কোনো বিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। তাদের মতে, ঘটনার প্রকৃত কারণ নিরপেক্ষভাবে যাচাই করা হলে ভুল বোঝাবুঝি থাকলে সেটিও দূর হতে পারে।

এদিকে, ধর্মীয় প্রতিষ্ঠানের সীমানাপ্রাচীর ভাঙার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় যেন নতুন কোনো বিরোধ বা উত্তেজনা সৃষ্টি না হয়, সে জন্য স্থানীয়ভাবে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে মসজিদের সীমানাপ্রাচীর ভাঙার অভিযোগ, স্থানীয়দের মধ্যে অসন্তোষ

দিন দিন জনপ্রিয় হচ্ছে খাঁচায় মাছ চাষ” পুষ্টির চাহিদা মিটিয়ে স্বাবলম্বী শত শত পরিবার।

বাবা নেই, অল্প বয়সেই অটোরিকশার স্টিয়ারিংয়ে আবু রায়হান—গাজীপুরে মানবিকতার দৃষ্টান্ত টি_এসআই রফিকের

ভেজাল সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় আটক ০১, থানায় মামলা

বিএসটিআই’র অনুমোদন ছাড়াই মোজেরোলা চিজ উৎপাদন: ৫০ হাজার টাকা জরিমানা

ঘুড়কা স্কুলের সামনে ইভটিজিং, অতিরিক্ত পুলিশ সুপারের অভিযানে আটক ৩

রায়গঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি টিটন গ্রেপ্তার

নওগাঁয় মানবসেবা স্বেচ্ছাসেবী সংগঠনের  মাদক বিরোধী সভা ও র‍্যালী

এনামুল কাদিরের নেতৃত্বে নান্দাইলে ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

১০

আত্রাইয়ে খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ হয়েছে

১১

বিরলে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১২

আশুলিয়া ও সাভারে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

মেধাবী ছাত্র ‘সাদ’ আর নেই :এলাকায় শোকের ছায়া

১৪

রায়গঞ্জে ছুরিকাঘাতে শিক্ষার্থী হত্যা, গাজীপুর থেকে টিটোন গ্রেপ্তার

১৫

রায়গঞ্জে এইচএসসি পরীক্ষার্থী হত্যা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

১৬

সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

১৭

আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হত্যা: মূল রহস্য উদঘাটন, প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার

১৮

রায়গঞ্জে দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

১৯

হাটিকুমরুলে নিউ আবাসিক হোটেলে অবাধে চলছে পতিতাবৃত্তি

২০