stvadmin
২৯ অগাস্ট ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

রায়গঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে কাকলী সংগীত একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাকলী সংগীত একাডেমির সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি ভিপি আয়নুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খাঁন, সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম আজাদ, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আহসানুজ্জামান এবং সিরাজগঞ্জ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সার্জারি) ও কাকলী সংগীত একাডেমির উপদেষ্টা এস এম কামরুল হাসান মুরাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালনসহ আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সমবেত কণ্ঠে রণসংগীত এবং একক নৃত্য পরিবেশন করেন অন্তরা। সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিমগাছী মৎস প্রকল্পের খুঁটি-তার বাসায় নেওয়ার অভিযোগ, জব্দ করলেন চেয়ারম্যান

১

রায়গঞ্জে ভয়াবহ আগুনে গোডাউন পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

২

গোবিন্দাসীর হাট একসময় গরুর ভিড়ে পা ফেলার জায়গা ছিল না, এখন গরু শুন্য

৩

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আবু হানিফ খান ।

৪

রায়গঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল দোকান ক্ষতি প্রায় ৮০ লাখ টাকা।

৫

রায়গঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল ৩ গোডাউন-দোকান; ক্ষতি ৭৫ লাখ টাকা

৬

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিক আসিফের বাড়িতে প্রেমিকা সুবর্ণার অনশন।

৭

প্রয়োজন সহায়তা: রায়গঞ্জে স্বেচ্ছায় মানুষের পাশে থাকলেও আজ তুফানের পাশে কেউ নেই

৮

সোনাখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাবলুর মোটরসাইকেল শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন।

৯

সোনাখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাবলুর মোটরসাইকেল শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন।

১০

রায়গঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী জুয়েল

১১

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১২

সিরাজগঞ্জে ফেরার পথে দুর্ঘটনা, অক্ষত বিএনপি নেতা লেনিন ও সফরসঙ্গীরা

১৩

সলঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন রাহিদ মান্নান লেনিন

১৪

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২৫ জন

১৫

রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা

১৬

রায়গঞ্জে দেয়াল নির্মাণে বাধা, সাড়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

১৭

দোকানপাট ও স্ট্যান্ডে দখল: যানজটে রায়গঞ্জের ভূঁইয়াগাতীর গুরুত্বপূর্ণ সড়ক।

১৮

ব্রহ্মগাছা ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আব্দুর রাজ্জাক

১৯

রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে দুর্বৃত্তদের আগুন

২০