stvadmin
৬ অগাস্ট ২০২৬, ৫:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করে রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, নিহত অজ্ঞাতপরিচয় অটোরিকশাচালক চন্দ্রা ত্রিমোড় থেকে কালামপুর শিল্পকুঞ্জ পার্ক অতিক্রম করার সময় দুর্বৃত্তরা তার পথরোধ করে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে তার রিকশাটি নিয়ে যায়।

পরে পথচারিদের দেয়া খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে নৃশংস এই হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ সুরতহাল কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অটোরিকশা ছিনিয়ে নিতে চালককে গলা কেটে হত্যা করেছে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ওসি মো: শহিদুল ইসলাম আরো জানান, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%95%e0%a7%88%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%97%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাক্ষী রেখে দিলে ধরা পড়ার ভয়ে ১১ বছরের শিশু রাজুকে হত্যা আসামি গ্রেফতার

কারিগরি ট্রেনিং ইনস্টিটিউট স্থানান্তর ঠেকাতে রায়গঞ্জে গণবিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেফতার

কালিয়াকৈরে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই

রায়গঞ্জে পুলিশের পৃথক অভিযানে আটক ৩

রায়গঞ্জে ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

জুলাই স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

গণঅভ্যুত্থানে শহীদ রিক্সা চালক নজরুলের নামে সড়ক উদ্বোধন

রায়গঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি আটক

নাসিরনগর হরিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নি কান্ড ঘটে।

১০

Hello world!

১১

রাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

১২

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

১৩

মাঠের ভোটযুদ্ধ শুরু

১৪

কোন কোন আসনে লড়বে জাতীয় পার্টি, তালিকা প্রকাশ

১৫

জামায়াতে ইসলামীর জনসমাবেশ ও নির্বাচনি প্রচারণা শুরু

১৬

সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান

১৭

নির্বাচনে ‘সহজ আসন’ কম, সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী ৩১ কেন্দ্রে

১৮

হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি প্রচার শুরু

১৯

পছন্দের প্রতীক পেয়ে যা বললেন তাসনিম জারা

২০